somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার দুটো খরগোশ

১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি দেয়া যায়? খুব রাগ করেছে, খুব... আমি আবার ও রাগ করে থাকলে খাওয়া-দাওয়া বন্ধ sad কি মনে করে জানি এক জোড়া খরগোশ কিনলাম। ও বাংলাদেশে আসার আগে বলেছিলো যে খরগোশ ওর খুব ভালো লাগে। যেই ভাবা সেই কাজ, কিনে দিলাম ফোন। ম্যাজিকের মত পরিস্থিতি বদলে গেল। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে বসুন্ধরার সামনে খরগোশ জোড়া হস্তান্তর করতে পারলাম। মানুষ জন অবাক হয়ে তাকিয়ে আছে খরগোশ গুলোর দিকে আর যেই পিচ্চি দুটো ওগুলোকে নিয়ে দুষ্টামি করছিলো তাদের দিকে। ইচ্ছে করছিলো সবাইকে চিৎকার করে বলি খরগোশ গুলো একটার নাম পুন্তু আরেকটার নাম মুন্তু, দেখেন তো আমাদের চেয়ে বেশী দুষ্ট না???

বাসায় নেয়ার পরে তো খালী জ্বালাতন খরগোশের যত্ন কি করে নিতে হয়, পারলে আমিই ওদের যত্ন নেয়ার জন্য ফুল টাইম ডিউটি করি। বাসার সবাই এত্ত আদর করতো দুটোকেই যে আমার মনে হত সব আদর আমিই পাচ্ছি।

একদিন একটা খরগোশ হারিয়ে গেলো সেদিন আবার ওর এক কাজিন ওদের বাসায় ছিলো, তার মুখে ঘটনা শুনে যা বুঝলাম কাজের বুয়া থেকে শুরু করে এমন কেউ বাদ ছিলো না সেদিন যে ঝাড়ি খায় নি, খরগোশ কে ফেলে দিছে বারান্দা দিয়ে??? কই গেলো??? কই গেলো??? পরে আলমারীর পিছন থেকে দুষ্ট মেয়ে খরগোশ টাকে ডেকে বের করা লেগেছে আর সেই খুশিতে আমাকে সেদিন খাওয়ানো হলো, যে কিনা খরগোশ হারানোর পর ফোন ধরতেই নারাজ।

এত আদরের এত যত্নের এত কিউট খরগোশ গুলো থেকে যখন একটা অসুস্থ হয়ে মারা গেলো তখন আমার মনে হলো ভালোবাসার কোন একটা বন্ধন যেন কেউ ছিড়ে ফেলেছে। ও ঐদিকে কান্না মানে কি বলবো মানুষ মারা গেলেও কেউ এত কান্না করে না। আমাকে বার বার বলে ইশ আরেকটু যত্ন নিলেই পুন্তু টা বাচত মনে হয়, কেন যে রাতের বেলা এত দেরী করে ঢাকলাম, কেন যে আমাকে না বলে হঠাৎ অসুস্থ হলো যে কিছু করারো সময় পেলাম না sad

পরবর্তিতে আরেকটা খরগোশ আসলো আবার জোড়া হলো আগেরটার। অনেক অনেক খাওয়া একবারে কিনে দিলাম, ও দেশের বাইরে চলে গেলো আরতো মানুষ জনের মধ্যে কাড়াকাড়ি কে নিবে এই কিউট বাবু দুইটাকে hehe অবশেষে ওর সেই কাজিনের ভাগ্যেই জুটলো, আপু অনেক যত্ন করে পালছিলো, শেষ ২ মাস আগে শুনেছিলাম দুইটাই ভালো আছে আর অনেক বড়ো হয়েছে।

এখন তারা কেমন আছে? কই আছে? আবার কি তাদের দেখতে পাবো?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×