somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় পোষ্ট গুলো~...:*:..।~

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কি মেয়েটিকে সত্যিই ভালবাস?
লিখেছেন:অহেতুক অকারণ
---------
সত্যিকারে একটি মেয়েকে ভালবাসতে,
তাকে বুঝতে হলে- গভীরভাবে তাকে অনুভব করতে হবে
সকল ধারণা শুনতে- সপ্ন দেখতে জানতে হবে
তাকে তার সপ্নডানায় ওড়াতে হবে, যখন সে চাইবে
যখন তোমার অসহায়ত্ব তোমাকে তার কাছে টানবে- বুঝবে,
তুমি সেই মেয়েটিকে সত্যিই ভালবেসেছো।।

যখন তুমি মেয়েটিকে ভালবাসবে, তুমি বলবে
-'তুমি আমার কাছে কতটা কাংখিত'
যখন তুমি মেয়েটিকে ভালবাসবে, তুমি বলবে
-'আমার এই জীবনে তুমিই সেই একজন'
তার প্রয়োজন এমন একজনকে যে বলবে,
এই ভালবাসার কোন সমাধি থাকবে না।

কী! বল আমাকে-
তুমি কোন মেয়েকে সত্যিই ভালবেসেছো?

একটি মেয়েকে সত্যিই ভালবাসতে
তকে বুঝতে দাও-
বুঝে নাও- তাকে ছুঁয়ে দেয়ার পরিসীমা,
তার নিশ্বাসে-শরীরের সুগন্ধে মিশে যাও,
যতক্ষন না তুমি তাকে তোমার রক্তে অনুভব করো।
তোমার অজন্ম শিশুটিকে তুমি তার চোখে দেখলে
বুঝবে তুমি তাকে সত্যিই ভালবাস।।

লেখার সময়: রাত ১:৫০
২০.১২.২০০৭

প্রকাশ করা হয়েছে: স্বরবর্ণ বিভাগে ।
============================================
কি হও তুমি ওর?
লিখেছেন::কাল্‌বেলা
--------------------------------
- কি করো?
= স্বপ্ন দেখি।
- কি দেখ?
= মরে গেছি।
- শাট্-আপ।
= হাহ্…হাহ্……
- চুপ করো।
= চিরদিনই কি বাঁচব বল?
- মৃত্য নিয়ে স্বপ্ন হয় না।
= কে বলেছে? শোন……তবে

আমি সেদিন মরে গেছি,
আমার নিথর শরীরটা পড়ে আছে মাটিতে
আমার চোখগুলো বুজে আছে গভীর মগ্নতায়,
যেন দিব্য চোখে কি দেখছি!
তোমার কাছে পৌঁছুল সে সংবাদ।
আমাদের প্রেম ছিল জানতো অনেকেই
তাদেরই একজন ,
তোমায় খবর দিল
‘ও মারা গেছ'’।
তোমার এলো্চুল আরো এলোপাথাড়ি
ভাবলে- এ হয়ত ফাঁকি।
চকিতে তাকালে বেদীর নিচে
নিভেছে প্রদীপ ভাতি।
তুমি শংকায় উঠলে ভাসি,
আর
মৃত আমি’টা ?
শুধু দেখি আর হাসি।

- চুপ কর তো !?
= আরে শোনই না।

তুমি অবিশ্বাসী চোখে সেল ফোন খুঁজছ,
নাম্বার খুঁজে পেতে সময় কিছুটা বেশিই লাগল।
কতো দি-ই-ই-ই-ন ফোন করনা ,
লাগতেই পারে।
দুরু দুরু বুকে রিং করলে
শুনতে পেলে ‘ সরি সাব্‌সক্রাইবার ইজ নট অ্যাভাইল্এবল’
হা…হা...এর বদলে-
‘সরি সাবস্ক্রাইবার ইজ ডেড’
বললে ভালো হত না!

- অসহ্য। থামবে তুমি?
= হা…হা……কষ্ট হচ্ছে? আরে পাগলি এটা তো স্বপ্ন?

যাই হোক,
অনেক কষ্টে ঠিকানা জোগাড় করলে
ত্রস্ত পায়ে এসে দাড়ালে আমার শবযাত্রার পাশে
প্রচন্ড পাগলের মত লাগছে।
আমি দেখতে পেলাম
কাউকে কিছু বলছ না তুমি,
অবিরত মুছে চলেছ চোখ
দূরে দাঁড়িয়ে-
সন্তর্পনে হয়ত নিজেকে গোপনই রাখছ
কেউ না বলে বসে-‘ কি হও তুমি ওর’?

= কি সুন্দর দৃশ্যটা বলোতো।
- তোমার মাথা!
=============================================

লিখেছেন:
লিখেছেন:
লিখেছেন:
লিখেছেন:
লিখেছেন:
[link||]
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×