somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সামুকে এত পছন্দ করি, সেই সামু আমাকে কি শিখাচ্ছে? একজন ক্ষুব্ধ, বিরক্ত এবং শঙ্কিত ব্লগারের কিছু কথা

২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন সাধারন ব্লগার। খুব বেশিদিন হয়নি সামুকে নিজের ভাবতে শুরু করেছি। এখনো সামুতে একদিন প্রবেশ করতে না পারলে খুবই খারাপ লাগে। আমি প্রায় সময়ই আমার নিক টি চালু না করেই বিভিন্ন ব্লগারকে বুঝতে চেষ্টা করেছি, বুঝতে চেষ্টা করেছি ব্লগীয় রাজনীতি। এরকম করতে গিয়ে অনেককেই আপন মনে হতো, কাউকে মনে হতো এই লোকটি পাশে থাকলে পৃথিবী জয় কোন ব্যাপারই না। আমি সব সময় চেষ্টা করি রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক এড়িয়ে চলতে। তারপরও পারিনি নিজেকে দুরে রাখতে, নিজের মূল্যবোধে প্রচন্ড ধাক্কা লাগায় । কারো কারো প্রতি ঘেন্না ধরে গিয়েছে, কিছুটা নিজের প্রতিও।
যে সামুকে এত পছন্দ করি, সেই সামু আমাকে কি শিখাচ্ছে? প্রশ্নটা এই কারনেই করছি যে, গত কয়েকদিন ধরে ভদ-অভদ্র, আস্তিক-নাস্তিক, ছাগু-ভাকু প্রভৃতি বিশেষনে বিশেষিত ব্লগারদের অনেকেই একজন আরেকজনকে হেনস্তা করছে, গালাগালি করছে । গালাগালি আর হেনস্তা এমন পর্যায়ে পৌছেছে যে, আমি এবং আমার মত (হয়তো আরো যারা নতুন) ব্লগাররা নিজেদের পরিচয় নিয়ে শঙ্কিত । তাই বিতর্ক সৃষ্টিকারী পোস্টে মন্তব্য করা থেকে দুরে থাকতে চেষ্টা করি। ভাবনায় পেয়ে বসে, এই বুঝি বিশেষ বিশেষ বিশেষণগুলো আমার জন্য তৈরী হয়ে আছে, যে কেউ যেকোন সময় তা জুরে দিবে। হতে পারে, এটা আমার ভুল ধারনা। নিজেকে বারবার বুঝানোর চেষ্টা করি, আমার জন্ম হয়েছে মানুষের ঘরে, মানুষের ঘরে।
সরাসরি কাউকে কিছু বলতে পারিনা, বললে হয়তো কেউ কেউ আস্তিক-নাস্তিক, ছাগু-ভাকু অথবা চু... দিয়ে গালি দিতে দ্বিধাবোধ করবেনা। যেমনটা দেখে আসছি। কখনো কবিতা লিখার চেষ্টা করিনি, কারন পারিনা। গতকাল মনের ক্ষোভ মেটাতে, তিনটি বিশেষ শ্রেণীর জন্য একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম, সম্ভবত তিনটি শ্রেণীই নিজেদের কে আক্রান্ত মনে করে মাইনাস দিয়ে গেছে।
একজন প্লাস দিয়ে আরেকজন গালি দিয়ে মন্তব্য করেছে। উভয় শ্রেণীই ভেবেছে, এইতো লেখকের আসল পরিচয় বের হয়ে গেছে, অনেকে হয়তো দুর থেকে আফসোস করেছে।
আমার ঘৃণার জায়গা গুলো আপনাদের জানিয়ে দেই।
১) যারা স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধীদের পক্ষে
২) যারা ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, প্রবল ভাবে তামাশা করে
৩) যারা চু....... দিয়ে বা চরম অশ্লীল গালাগালি করে
উপরের এই তিন ক্যাটাগরির লোক ছাড়া বাকী সবাইকেই আমি খুবই পছন্দ করি। এই ব্লগে অনেক স্বঘোষিত নাস্তিক আছে, যাদের অনেককেই আমি পছন্দ করি। তাদের ভালো মানের লেখার জন্য, ভালো মানসিকতার জন্য, ভালো ফটোগ্রাফির জন্য এবং স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য। আবার এই ব্লগে অনেকেই আছে, যারা ইসলামি মনমানসিকতা সম্পন্ন, কিন্তু স্বাধীনতার পক্ষে আর দেশের স্বার্থ বিরোধীদের বিপক্ষে, তাদেরকেও স্থান দিয়েছি পছন্দের তালিকায়। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার পছন্দের তালিকাটায় গুটি কয়েকজন নেই মাত্র। উক্ত তিন ক্যাটাগরির লোক আমাকে মাইনাসে ভাসিয়ে দিলেও আমার কোন আপত্তি নেই।
আশা করি, আপনারা আমার পরিচয় পেয়ে গেছেন।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪২
৩৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×