বাউল আমি হবই হবো
ইংরেজি Happy New Year কখনো আমাকে স্পর্শ করেনা। সেদিন খুব বেশি কাজ না থাকলে বাসা থেকেই বের হইনা। তবে বাংলা নববর্ষে যত সকালে পারি ঘুম থেকে উঠে নদীর পারে দে দৌড়। আজও খুব সকালে যাওয়ার ইচ্ছে ছিল নদীর ধারে,পার্কে। যেখানে শিশু থেকে বুড়ো, সকলে চড় জাগা ব্রহ্মপুত্রে নিজেকে সপে দিয়ে এক বছরের জন্য ব্যাটারি খানি চার্জ দিয়ে নেয়। আমিও এই দিনটির অপেক্ষায় থাকি,কিন্তু আমি সকাল সকাল মিলিত হতে পারিনি অন্যদের সাথে। তবে এগারোটার দিকে যাওয়ার পর যেন কিছুটা স্বস্তি পেলাম............কারনটা.........হলো........ ছবিগুলো............
“এরকম পহেলা বৈশাখ প্রতিদিন চাই” হাসিমুখে যেন এই কথাটিই বলতে চাইছে জাতীয় পতাকা হাতে শিশুটি
ঝালমুড়ি, শরবত শুধূ আমরা বেচিনা, তারাও বেচে
বাপবেটির খুনসুটি, মায়ের খেলনা বিক্রির চেয়ে ক্যামারায় নজর বেশি
এই দুজনের কাছে ক্ষমা প্রার্থী, একই ছাতার নিচে লাল সবুজ(সম্ভবত দুইবোন, চেহারায় মিল রয়েছে) দেখে অনুমতি না নিয়েই ছবিখানি তুলে ফেলেছি
প্রকৃতির(
মানুষের হাট
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


