ময়মনসিংহের মুক্তাগাছা পৌরএলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা –পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে । আজ সোমবার এলাকাবাসীর নজরে আসে । কবরস্থান ও মাদ্রাসা কমিটির সভাপতি পৌরসভার মেয়র এবং স্থানীয়রা জানান, পৌর কবরস্থান এবং পাশ্ববর্তী মাদ্রাসার দানবাক্স পাশাপাশি ৩ গজের মধ্যে অবস্থিত । বাক্সে সংগৃহীত দানের অর্থ মাদ্রাসার উন্নয়ন এবং কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যয় করা হয় । দুর্বৃত্তরা কবরস্থানের দানবাক্সের লোহার ফটক ভেঙ্গে এবং মাদ্রাসার দানবাক্সের ফটকের তালা ভেঙ্গে ভেতরে থাকা টাকা পয়সা নিয়ে যায় ।ভেতরে কি পরিমাণ টাকা পয়সা ছিলো তা জানা যায়নি । মুক্তাগাছা থানা পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : কবরস্থানের ভাঙ্গা দানবাক্স (১) মাদ্রাসার তালাভঙ্গা দানবাক্স (২) মুক্তাগাছায় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা লুট
মুক্তাগাছায় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা লুট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ড: বিশ্বব্যাংক খুশি, আইএমএফ চিন্তিত কেন ?

বাংলাদেশে বর্তমানে কার্ডের জোয়ার উঠেছে। আমজনতা মজা করে বলছে, চাইলাম প্রধানমন্ত্রী, পাইলাম রেফারি। খালি কথায় কথায় কার্ড দেখায়। হাসির কথা হলেও বিষয়টা আসলেই সত্যি। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে গিয়ে... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।