মুক্তাগাছার ছাত্র ময়মনসিংহে খুন
১১ ই মে, ২০১৫ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তাগাছার ছাত্র ময়মনসিংহে খুনমুক্তাগাছার ছাত্র ময়মনসিংহে খুন । স্টাফ রিপোর্টার :ময়মনসিংহে মুক্তাগাছা শহরের পাড়াটঙ্গী এলাকায় চাচার কামড়ে হেদায়াতুল্লাহ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ফয়জুর রহমান মাদ্রাসায় শোকের ছায়া নেমে আসে। শহরের দরিচারআনী বাজার এলাকার আকন্দ বস্ত্র বিতানের মালিক ও পাড়াটঙ্গীর বাছির উদ্দিন আকন্দের ছেলে মাদ্রাসার ছাত্র হেদায়াতুল্লাহ কয়েকদিন আগে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুষ্টিয়ায় বেড়াতে যায়। শনিবার দুপুরে তার আপন চাচা সাইফুল ইসলাম আকন্দের সাথে হেদায়াতুল্লাহর পারিবারীক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় চাচা সাইফুল ইসলাম ভাতিজা হেদায়াতুল্লাহকে কামড়িয়ে আহত করে। ওই দিনই তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়। আজ সোমবার রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমানে কার্ডের জোয়ার উঠেছে। আমজনতা মজা করে বলছে, চাইলাম প্রধানমন্ত্রী, পাইলাম রেফারি। খালি কথায় কথায় কার্ড দেখায়। হাসির কথা হলেও বিষয়টা আসলেই সত্যি। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে গিয়ে...
...বাকিটুকু পড়ুন
৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন