কিছু কিছু ছবি অসম্ভব ভালো লাগা আইনা দিতে পারে। এই পোস্টের লগে লটকানো ছবিডা সেইরকম। সামহোয়্যারেই সঙ্গীসাথী ব্লগবাসী (শিমুলই মনে হয়)পোস্টে পাইছিলাম। চামে সেইভ কইরা রাখছিলাম।
ছবিডার পিচ্চিগুলার খুশি দেখলে পোস্টের শিরোনামের মতোই মনে হয়। খুলকে জিও!!
আজকা যেমন মনে হয়, হায় এইতো চোখের পলকে পিচ্চিকাল, কৈশোর, স্কুল, কলেজ আর ভার্সিটি পার হইয়া গ্যালো। ক্যামনে কি বোঝার আগেই সব কত দ্রুত শ্যাষ। ঠিক ত্যামনে শেষবারের মতো আলো চোখের কর্ণিয়া ভেদ কইরা ভেতরে পৌছানো, শেষ বারের মতো বুক ভইরা শ্বাস নেওনের সময়েও এইরকমই মনে হইবো। আয় হায়! ক্যামনে কি! এত্তো তাড়াতাড়ি শ্যাষ।
তাই কই, সবই তাড়াতাড়ি শ্যাষ হয়, মামু। তয় টেনশন নেহি লেনেকা। জাস্ট খুলকে জিও। ফাও ফাও - যার বেশি আছে তারে দেইখা হিংসা না কইরা, যার অনেক নাই হ্যার দিকে চাইয়া খুশি হন, খুলকে জিও। আপনেরও অনেক আছে। এ্যাপ্রিসিয়েট করতে শিখেন। জবানে না কন, মনে মনে উপর আলারে থ্যাংকু কন। আপনার মতো জোয়ান অথবা বুইড়া - হাসপাতালে কত্তো মানুষ এহন কোকাইতাছে । আপনের কিন্তু শইলডা ভালাই আছে। থ্যাংকু কন। তয় সবসময় ভালা থাকবো এমুন না। ভালা নাও থাকতে পারে। তয় ...
টেনশন নেহি লেনেকা!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


