somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেনশন নেহি লেনেকা মামু! খুলকে জিও

১২ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুনু কুনু ছবি অসম্ভব ভালো লাগা আইনা দিতে পারে। এই পোস্টের লগে লটকানো ছবিডা সেইরকম। সামহোয়্যারেই সঙ্গীসাথী ব্লগবাসী কারো পোস্টে পাইছিলাম। চামে সেইভ কইরা রাখছিলাম। নিকমহারামের মতো ভুইলা গেছি কার পোস্ট থেইকা মারছিলাম (তয় থ্যাংকু)।

ছবিডার পিচ্চিগুলার খুশি দেখলে পোস্টের শিরোনামের মতোই মনে হয়। খুলকে জিও!!

আজকা যেমন মনে হয়, হায় এইতো চোখের পলকে পিচ্চিকাল, কৈশোর, স্কুল, কলেজ আর ভার্সিটি পার হইয়া গ্যালো। ক্যামনে কি বোঝার আগেই সব কত দ্রুত শ্যাষ। ঠিক ত্যামনে শেষবারের মতো আলো চউক্ষের কর্ণিয়া ভেদ কইরা ভিতরে যাওনের কালে, শেষ বারের মতো বুক ভইরা শ্বাস নেওনের কালেও এইরকমই মনে হইবো। আয় হায়! ক্যামনে কি! এত্তো তাড়াতাড়ি শ্যাষ।

তাই কই, সবই তাড়াতাড়ি শ্যাষ হয়, মামু। তয় টেনশন নেহি লেনেকা। জাস্ট খুলকে জিও। ফাও ফাও - যার বেশি আছে তারে দেইখা হিংসা না কইরা, যার অনেক নাই হ্যার দিকে চাইয়া খুশি হন। আপনেরও অনেক আছে। এ্যাপ্রিসিয়েট করতে শিখেন। জবানে না কন, মনে মনে উপর আলারে থ্যাংকু কন। আপনার মতো জোয়ান অথবা বুইড়া - হাসপাতালে কত্তো মানুষ এহন কোকাইতাছে । আপনের কিন্তু শইলডা ভালাই আছে। তয় সবসময় ভালা থাকবো এমুন না। ভালা নাও থাকতে পারে।

প্যাট ভইরা খাইছেন আর ঐদিকে কতজন যে পেট ভইরা খাইতে ক্যামন লাগে হেইডাই বুঝে নাই জন্ম থেইকা। ডাস্টবিন থেইকা খাবার টোকাইয়া খাইতে দ্যাখছেন? ড্রেনের পাশ থেইকা ফেলাইয়া দেওয়া পচাঁ গলা ভাত? থ্যাংকু কন আপনের সেইডা করতে হয় নাই।

বহুৎই ভালা আছেন। হুদাই টেনশন নেহি লেনেকা!

If the only prayer you said in your whole life was, "Thank You", that would suffice.
~ Meister Eckhart, philosopher, mystic, and theologian.


[link|http://mysticsaint.blogspot.com/2006/01/secrets-about-god.html|
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×