তাই আমোদের উৎস ওইখানে না। আমোদ পাইতাছি এই নাটক ঘিরিয়া অনেকগুলা চরিত্রের সমাবেশ দেইখা। এমন কি কৌশিকের পাসওয়ার্ড চুরি থেইকা শুরু কইরা সুচিত্রা চরিত্র, রাগইমন এমনকি স্বয়ং কৌশিকও আছেন চরিত্রগুলার মধ্যে।
ইঞ্জিনিয়ারিং পড়তে আইসাও হিউম্যান সাইকোলজীর প্রতি আগ্রহটা হারাই নাই। ব্লগের চরিত্রগুলা লইলা হিউম্যান সাইকোলজী পাঠটা আগেও খারাপ যায় নাই, ইদানীং চাঙ্গা হইয়া উঠছে।
আপাতত এই নাটক কোন প্লট থেইকা কোন প্লটের দিকে ধাবিত হয় সেইটাই আগ্রহ নিয়া দেখিবো। তয় আমি বুশের মতো "প্রমান না করা পর্যন্ত তুমি দোষী" সুত্রে বিশ্বাসী নই। তাই বেনিফিট অফ ডাউট ব্যাবাকরে দিয়া বইসা আছি। হাজার হোক স্বজাতি মানুষের প্রতি এখনো আমার বিশ্বাস আছে। দেখা যাউক কি হয়!
ওই যে কইলাম আমার ইন্টারেস্টটা আমাগো সঙ্গী সাথী ব্লগবাসীর সাইকোলজি লইয়া। সেই আগ্রহেই তদন্তকারীগো পোস্ট পড়িবো (আইলসা দুপুরে পাতলা চাদরে গা ঢাইকা তিন গোয়েন্দা রহস্যকাহিনী পড়নের কিশোর কালের সময়গুলার কথা মনে করনের লেইগা ধন্যবাদ)। চালাইায়া যান মামুরা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







