এখন একজন লেখকের জন্য সবচেয়ে তৃপ্তির জায়গাটা হলো অনেক পাঠকের কাছে নিজের লেখাকে পৌছানো। ছাপানো অক্ষর অথবা ব্লগ যেটা হোক, পাঠক বিহীন লেখক মানে মৃত ঈশ্বর।
অনেক পাঠকের কাছে আপনার ব্লগের লেখাকে, আপনার চিন্তাকে পৌছাতে আপনার সহায়তা প্রয়োজন।
এই মুহুর্তে সামহোয়্যার ইনের লেখক ও মন্তব্যকারী যতজন, তারচেয়ে অনেক বেশি পাঠক। অনেকেই নি:শব্দ পাঠক। আমরা চাইছি ব্লগার এবং পাঠক সংখ্যাকে অনেকখানি বৃদ্ধি করতে। নতুন ব্লগারদের সামহোয়্যারের সাথে পরিচয় ঘটানোতে আপনি হতে পারেন সবচেয়ে বড় একজন দূত। সামহোয়্যার ইনের কতৃপক্ষের চাইতে আপনার পরামর্শ ও সাহায্য অনেক বেশি কার্যকর হবে, এমনটাই বিশ্বাস।
ব্লগে কিভাবে আরো নতুন পাঠক ও লেখক নিয়ে আসা যায়, কিভাবে অনেক বেশি ভালো লেখা ও সমঝদার পাঠকের আগমন হতে পারে সামহোয়্যারে সেই প্রসঙ্গে টেকনিক্যাল ও ননটেকনিক্যাল যে কোন ধরনের পরামর্শ চাইছি।
সামহোয়্যার ইন আপনার লেখার পাতা। এই পাতাকে আরো অনেকের কাছে পৌছতে আপনার সাজেশন শেয়ার করুন। সামহোয়্যার ইনকে অনেক অনেক মানুষের কাছে পৌছে দিয়ে নিজেও পৌছে যান অনেক মানুষের মনে।
আপাতত সেই জায়গাটায় কিভাবে পৌছানো যায়, সেই বিষয়ক সাজেশন প্রয়োজন। কিভাবে বাংলা ব্লগিংকে জনপ্রিয় ও ব্যাপক পঠিত করা যায়?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



