somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তিনিকেতন, বোলপুর - বীরভুম থেকে

২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাওড়া স্টেশন থেকে সকাল দশটার ট্রেনে চেপে মাত্র আড়াই ঘন্টার মাথায় দুপুরে পৌছলেম শান্তিনিকেতনে। জায়গাটার শান্তশিষ্ট একটা মফস্বলের ছাঁপ আছে। প্রায়শই সাইকেলে শাড়ি পড়া গ্রামের মহিলাদের রাস্তা দিয়ে আসা যাওয়াটা লক্ষ্যনীয়। শাড়ি পড়ে তুখোড়ভাবে সাইকেল চালিয়ে যাওয়া এই মহিলারা কেউবা কৃষকের বউ, কেউবা সাদামাটা সরকারী চাকুরীর গৃহিনী।

দুপুরে সাদাভাত, ইচড় আর রুই খেতে ঝটপট বেড়িয়ে পড়ে যে হোটেলে বসলাম সেখানে অনেক বিদেশীকে চোখে পড়লো। নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ এখনও বিশ্বজুড়ে টেনে চলেছে হাজার ভক্তকে কবিগুরুর নিজের স্বপ্ন থেকে গড়া এই শান্তিনিকেতনে।

গতকাল তিনজন ব্লগারের সাথে দেখা হলো। প্রথমে সামহোয়্যারের শ্যাজা (থ্যাংকস টু কনফুসিয়াস), তারপরে ভারতীয় আরেক ব্লগার যিনি সামহোয়্যারে না লিখলেও অংশ নিয়ে থাকেন বাংলা লাইভ ও গুরুচন্ডালীতে। কোলকাতা বই মেলায় ঘুরে বেড়ালাম প্রথমটায় শ্যাজা আর আমি। পরে যোগ দিলো অন্যজন। এর আগে অবশ্য দুপুরের লাঞ্চের নেমন্ত্রন্য ছিলো সেন্ট্রাল কোলকাতায় ট্রাম ডিপোর কাছে জিশান নামের এক মুঘল ঘরানার রেস্তোরায়। অসম্ভব মিষ্টি চেহারার শ্যাজা কোলকাতায় প্রায় অনেক বছর থাকলেও তার মূল বাড়ি কিন্তু এপার বাংলাতেই।

কোলকাতার বিশাল বই মেলা চলছে এখন। মেলা ঘুড়ে, পা ব্যাথা করে মেলা থেকে বেরিয়ে পার্ক স্ট্রিটে আড্ডায় বসা। তিব্বতি খাবার মোমো খেতে খেতে চললো গুরুতর বিষয় আর ব্লগীয় নানান ইসু্য। ব্লগাররা এক হলেই যেটা হয়, অমুক ব্লগারের পরিচয়, তমুক ব্লগার কোথায় থাকে - এটা দেখলাম গুরুচন্ডালী বা বাংলালাইভের অংশগ্রহনকারীদের ভিতরেও ঠিক আমাদের ঢাকায় বগার আড্ডার মতোই একই মজার। খুব ভালো লেগেছে।

রাত সাড়ে নয়টায় ইংরেজী ব্লগের নিয়মিত এক পাঠকের সাথে দেখার এ্যাপয়েন্টমেন্ট থাকলেও কোলকাতার ট্রাফিক জ্যাম আর ঠিকানা বিভ্রমে আমাকে খুঁজে পেতে বেচারার রাত দশটা। কফি খেয়ে অনেক বিষয়ে টুকটাক আলাপের পরে যখন বাড়ি ফিরছি তখন রাত একটা। বোঝেন এইবার ব্লগীয় টানের বাহার।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৮
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×