somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরাআনের যে শিক্ষা কেউ বলে না

১২ ই মার্চ, ২০০৬ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Say to My servants that they should (only) say those things that are best: The Quran. 017.053

কাঠমোল্লাদের বিশাল দাপটে উপমহাদেশে ইসলাম তার মূল আত্নাকে হারাতে শুরু করেছে অনেক দিন আগে থেকেই। ইসলামের উদারতাটুকু জলাঞ্জলী দিয়ে ধর্মকে শোষন, রাজনীতি ও ব্যবসায় কিভাবে কাজে লাগানো যায় তার জন্যই যেন যত কাস্টোমাইজেশন। ইসলাম সম্পর্কে সব বইতে তাই সেই সব শিক্ষাই প্রাধান্য পায় যা একজন মুক্ত মনের মানুষের মনের দরজাগুলো খিল দিয়ে এটে দেওয়া যায়।

ইসলাম যে অন্ধ বিশ্বাসের কোন ধর্ম নয় - বরং উদারতা, ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সাহসের সাথে সব কিছুকে চ্যালেঞ্জ করে যুক্তির মধ্যে দিয়ে স্রষ্টাকে বোঝার একটা ধর্ম - এই বিষয়টাই হারিয়ে যেতে বসেছে উপমহাদেশের ইসলাম থেকে। দু:খ হয় !

সামহোয়্যারে অনেককেই দেখা যায় ইসলামের জন্য জান কুরবান করে দিতে সদা প্রস্তুত। কিন্তু তাদের কমেন্টগুলো পড়লে মনে হয় এরা ইসলামের উদারতা জলাঞ্জলী দিয়ে এসেছে। কেউ গালাগালি, কেউ কটুক্তি আবার কেউ বা বিষম মেজাজ খারাপ নিয়ে হাজির হয় ইসলামের কথা বলতে। ভাইরে, তোমার ঐরকম আচরন দিয়ে ইসলাম উপস্থাপন করতে গিয়ে যাটুকু অর্জন তা খুইয়ে বসো না। যে আচরন আরেকজন মানুষের বিরক্তি সৃষ্টি করে, তা আল্লাহরও বিরক্তি সৃষ্টি করে এবং আল্লাহ তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন।

কুরআন না পড়তে পড়তে ইসলাম এখন খালি কুরবাণীর ঈদে ধুমসে গরুর মাংস খাওয়ার ধর্মে পরিণত হচ্ছে আমাদের মুসলিমদের জন্য। মনে হয় যেন ইসলাম আর কিছুই শেখায় না, শুধু ঐ মাংস খাওয়াটি ছাড়া। আমাদের কাঠ মোল্লারাও সযতনে ইসলামের উদার বাণী যা কুরআন শেখায় সেগুলো এড়িয়ে যায়। এরকম একটি বাণী তাই মনে করিয়ে দেওযার জন্য এই পোস্ট।

Say to My servants that they should (only) say those things that are best: The Quran. 017.053

কুরাআনের সুরা 17 এর আয়াত 53 খেয়াল করুন। মুসলমান মানে কেবল টুপি দাড়ি নয়, বরং আরো অনেক কিছু তা বোঝার জন্য আয়াতটির অর্থ হৃদয়ে নেওয়ার চেষ্টা করুন। এই আয়াতে মুসলিমদের ঠিক যা কিছু সুন্দর, যা কিছু সেরা সেটাই বলতে বলা হয়েছে।

হাদীসে আছে, যদি কোন মুসলিম কিছু বলে, সে যেন ভালো কথা বলে। অন্যথায় - চুপ থাকে। মুহাম্মদ (সা:) নিজে খুব কম কথা বলতেন। যা বলতেন স্পষ্ট ভাষায়, ধীরে বলতেন। কথা শেষ হলে আবার চিন্তায় ডুবে যেতে যেতেন। কোথায় তার সেই আচরন অনুসরন করা হচ্ছে?

আসলে করবেই বা কেন, কাঠ মোল্লাদের প্রিয় হাদীস যে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া ... ভুল ব্যাখ্যা দিয়ে বউকে নিনজা বোরখা পড়ানো। ইসলামের উদার বাণীগুলো তাই ঐ কুরআনের মধ্যেই থেকে যায়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ রাত ১০:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×