somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে কথা

১৯ শে মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন জানতে চেয়েছেন, "মানুষ কি সত্যিই অতিপ্রাকৃতিক ক্ষমতা অর্জন করতে পারে? নাকি যা আমরা ব্যাখ্যা করতে পারি না তাকে এভাবে মেনে নেই?" বিষয়টিকে ভেঙ্গে দেখলে বুঝতে সহজ হতে পারে। তাই আসুন ভেঙ্গে ফেলি।

এক. হলো অতিপ্রাকৃতিক ক্ষমতা, দুই. হলো আমাদের ব্যাখ্যা করার ক্ষমতা এবং তিন. মেনে নেওয়া বা না নেওয়া।

অতিপ্রাকৃতিক ক্ষমতা শব্দ দুটির মধ্যে ব্যাপার আছে। যা আমরা অতিপ্রাকৃতিক বলি তা কি সত্যিই অতিপ্রাকৃতিক। আমি তো মনে করি মাতৃ জঠরে যে মানব সন্তানের ক্রমান্বয়ে মাংসপিন্ড, তার ভিতরে আত্না, নিখুঁতভাবে প্রতিটি ডিএনএএর সুবিন্যাস ইত্যাদি অনেক অনেক অতিপ্রাকৃত।

বিজ্ঞান নামের টুলসের সাহায্যে আমরা এর ব্যাখ্যা করতে পারি। তাই এটিকে হয়তো আজ অতিপ্রাকৃত বলি না। কিন্তু আমার কাছে এটা এখনও অতিপ্রাকৃত। এখানে আমি অতিপ্রাকৃত বলতে বুঝাই যাদুর মতো কিছু।

এই মাত্র কিছুদিন আগে বিজ্ঞানীরা আবিস্কার করেছেন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনাজর্ী যা মহাবিশ্বের সবচেয়ে বেশি শক্তি এবং ভর নিয়ে বসে আছে। ব্যাপারটা খুব নতুন আবিস্কার এবং খুঁটি নাটি পড়লে শিহরন জাগবে। এটাও অনেকটা অতিপ্রাকৃত বলে মনে হবে। এটা নিশ্চিত যে আমাদের দৃশ্য যে জগৎ, ব্যাখ্যার মধ্যে যে জগৎ তার বাইরে অনেক বড় জগৎ আছে। প্রমান? প্রমান এই আমার বা আপনার জন্ম। আপনার মায়ের মাতৃ জঠরে আপনার আগমনের আগে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলো আপনার অস্তিত্ব? শুধু এই চিন্তাটিই অতিপ্রাকৃত ভাবনার জন্য যথেষ্ট।

এই যে অদৃশ্য জগৎ এবং মহাবিশ্বের এরকম অসীম সংখ্যার অতিপ্রাকৃত ঘটনার অনেক কিছুই আমাদের ব্যাখ্যার অতীত থেকেই যাবে অনাদিকাল পর্যন্তই। স্রষ্টা তার অনেক রহস্য অনেকের কাছে উন্মোচন করেন এবং তার মাধ্যমে তার মহিমা বোঝার সাধ্য দান করেন। এই মানুষগুলোকে আমরা যারা অতি সাধারনেরও অধম তাদের চোখে অতিপ্রাকৃতিক ক্ষমতার বলে মনে হয়। আসলে তা নয়।

এই যে গ্রামীন ব্যাংকের মুহাম্মদ ইউনুস যেভাবে হাজার মানুষের জীবন বদলে দিচ্ছেন, তাকে কি অতিপ্রাকৃত মনে হয় না। আমার কিন্তু বেশ মনে হয়। এতগুলো জীবনকে বদলে দেওয়া কিন্তু সহজ নয়। চেষ্টা করে দেখতে পারেন। সুতরাং মোদ্দা কথা হলো, অতিপ্রাকৃতিক কথাটির মধ্যে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে।

ইন্টারনেট প্রযুক্তি একটি অতিপ্রাকৃতিক প্রযুক্তি যা মানব সভ্যতার ইন্টেলেকচুয়াল বিবর্তনের একটা পর্যায়ে আত্নপ্রকাশ করেছে যা আবার মানুষকে 'পাওয়ার অফ ওয়ান' শেখায়।

যেখানে সাধারন অর্থে কালিমা হলো 'তিনি ছাড়া আর কোনো উপাসক নাই', সেখানে সুফিরা বলে 'তিনি ছাড়া আর কিছুই নাই'। পার্থক্য কিন্তু বিশাল। এই যে সর্ব ব্যাপী একত্ত্ববাদ, সব কিছু যে 'ঐ এক'; ইন্টারনেট তারই একটা ডেমোন্সট্রেশন প্রযুক্তি যার মাধ্যমে সব মানুষ এক সাথে টাইম এন্ড স্পেসকে অতিক্রম করে এক হতে পারছে।

দু:খিত সীমা অতিক্রম করে অনেক কিছু বলে ফেললাম। কোথাও খটকা লাগলে জানতে চাইতে পারেন।

তবে এত কথা লেখা বোধ হয় ঠিক হলো না।

প্রকৃতি তার সব রহস্য সবসময় জানাতে দিতে চান না। পরম মমতায় সে সেগুলোকে হেফাজত করে রাখেন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৬ সকাল ১০:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×