একবারে পুরোটা শোনার চেষ্টা করুন। একাধিকবারও শুনতে পারেন।
এই সুফি লেকচারটি প্রদান করা হয় সান হোসে, ক্যালিফোর্নিয়ায়। যিনি এই কথনটি দিয়েছেন তার নাম লিউলিন ভন লি, বর্তমান সময়ের অন্যতম বিখ্যাত সুফি। যাদের ধারনা দরবেশরা প্রাচীন, মধ্যযুগের চরিত্র তাদের জন্য বলছি, নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো শহরে প্রচুর সত্যিকারের দরবেশ রয়েছেন আজকের যুগেও। লিউলিনও তেমন এক দরবেশ যার সম্পর্কে আরেকদিন বলবো।
আজকে আপনাদেরকে লিউলিনের অসাধারন একটি লেকচারের লিংক দিচ্ছি। অনুরোধ করবো লেকচারটি শুনতে। তবে তখনই শুনবেন যখন আপনি একা এবং মাথায় অন্য কাজের চিন্তা নেই। মোট কথা একটু ঠান্ডা মাথায়, নীরবতার সাথে মনোযোগ দিয়ে শুনবেন। লিউলিন কথা বলেন খুব আস্তে এবং তার ইংরেজী খুবই সহজবোধ্য। সুতরাং বুঝতে অসুবিধা হবে না।
সুতরাং হৃদয়ের জানালা খুলে লেকচারটি শোনার চেষ্টা করুন মনোযোগের সাথে। অডিওটি নেওয়া হয়েছে গোল্ডেন সুফি সেন্টার, ক্যালিফোর্নিয়া থেকে।
এমপি থ্রি অডিও ফাইলটির লিংক: Click This Link
আশা করি আপনার সবাই চেষ্টা করবেন এটি শোনার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


