হিন্দু বা সনাতন ধর্ম আমার মাটির ধর্ম। সিন্ধু সভ্যতার নিজস্ব এই ধর্ম ও দর্শন আমাদের পূর্ব পুরুষের ধর্ম। ভারত বর্ষের ইসলাম আসার পরে দু:খজনকভাবে ইসলাম এবং সনাতন ধর্মের বিভেদ সৃষ্টি হয়েছে। যদিও ভারতের বেদান্ত দর্শন এবং ইসলামের মরমী দিকের ভিতরে পার্থক্য নেই বললেই চলে যদি আপনি পুরো ছবিটি ধরতে পারেন।
সনাতন ধর্মের স্রষ্টা বা জগৎআত্নার যে ছবি সেটি পরম একাত্নবাদেরই (আরবীতে যাকে তাওহীদ বলা হয়) ছবি। বেদান্ত দর্শন পড়লে তাই স্রষ্টা সম্পর্কে ধারনা অনেক বিস্তৃত হয়। হিন্দু ধর্মে স্রষ্টার দুটি রূপের কথা বলা হয়। এক হলো ইমপার্সোনাল গড এবং আরেকটি হলো পার্সোনাল গড। স্রষ্টার বিপুল ধারনার কনামাত্র ধারন করতে হলে এই ধারনাটি সম্পর্কে উপলব্ধি খুব জরুরী।
ইহুদি এবং খ্রিস্টান ধর্ম স্রষ্টার পার্সোনাল রূপ নিয়ে ব্যাতিব্যস্ত। তারা পাসের্ানাল রূপকে খুব কাছে নিয়ে এসেছে এবং ইমপার্সোনাল রূপকে ভুলে গেছে। এই পাসের্ানাল গডের সীমিত ধারনাই আইনেস্টাইনের মতো ব্যক্তিকে কনভেনশনাল ধর্মের প্রতি অনাগ্রহী করেছে। কিন্তু তিনি ইমপার্সোনাল গডের চিন্তাকে গ্রহন করেছেন। কারন সেটি ইন্টেলেকচুয়ালকে বেশি আকর্ষন করে। তার ভাষায়: "A knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty - it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense, and in this alone, I am a deeply religious man." (Albert Einstein) "
I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly. If something is in me which can be called religious then it is the unbounded admiration for the structure of the world so far as our science can reveal it." (Albert Einstein, 1954)
"I believe in Spinoza's God who reveals himself in the orderly harmony of what exists, not in a God who concerns himself with the fates and actions of human beings." (Albert Einstein)
" The most beautiful and most profound experience is the sensation of the mystical. It is the sower of all true science. He to whom this emotion is a stranger, who can no longer wonder and stand rapt in awe, is as good as dead. To know that what is impenetrable to us really exists, manifesting itself as the highest wisdom and the most radiant beauty which our dull faculties can comprehend only in their primitive forms - this knowledge, this feeling is at the center of true religiousness." (Albert Einstein)
বৌদ্ধ এবং তাও ধর্মে আবার ইমপার্সোনাল রূপটিই মুখ্যতা পেয়েছে। তারা পার্সোনাল গডকে নিয়ে মাথা ঘামাতে চায় নি, হয়তো প্রয়োজন ছিলো না সময় এবং স্থানের খাতিরেই। কিন্তু এটা অনেকে বুঝতে না পেরে বুদ্ধিজম বা তাওবাদকে ঈশ্বরবিহীন ধর্ম বলার ভুলে জড়িয়ে পড়েন।
ইসলামে দুটো রূপই আছে, যেমনটি আছে বেদান্তে। এ কারনেই বেদান্ত দর্শন আর ইসলামের মূল মরমীবাদ পরস্পরের পরিপূরক হিসেবে দেখলে একটা পরিস্কার ছবি পাওয়া যায়।
কুরআনে তাকালে আমরা দেখবো বলা আছে: "Glory to be God, the Lord of Inaccessibility, above everything that they describe" (37:180)
"Nothing is like Him" (42:11).'
এই আয়াতগুলো স্রষ্টার ইমপার্সোনাল রূপকে নির্দেশ করে যা মানুষের কল্পনার ও চিন্তা সীমানার বাইরে। যেখানে স্রষ্টাকে অতুলনীয়, চিন্তার অতীত, ভাবনার অতীত বলা হয়। এটি তার একটি অনাদি রূপ।
কিন্তু একই সাথে স্রষ্টার একটি পার্সোনাল রূপও আছে। যে স্রষ্টাকে রিলেট করতে পারে সৃষ্টি। যে স্রষ্টাকে আপন পিতা, আপন মাতা বা পরম করুনাময় হিসেবে চিন্তা করা সম্ভব। যাকে ডাকা যায় এবং যে ডাকে সাড়া দেন, যে উপাসনাকারী হৃদয়ে শান্তিরূপে বারবার ফিরে আসেন।
আবারও কুরআন থেকে In the name of God, the most Merciful, Compassionate. "Wherever you turn, there is the face of God" (2:115)
"We are nearer to man than the jugular vein" (50:16).
এবার আসুন কিভাবে সনাতন (হিন্দু) ধর্মে স্রষ্টার যে ধারনা তার প্রতি আমার দূর্বলতর আরেকটু গভীরে যাওয়া যাক। এখানে আমি ইয়ান মার্টেলের উপন্যাস, "লাইফ অফ পাই" থেকে তুলে ধরতে চাই। সেখানে আমার নিজস্ব চিন্তার চমৎকার প্রতিফলন দেখতে পেয়েছিলাম বলে খুব ভালো লেগেছিলো। সেখানে হিন্দু ধর্মের মূল চেতনাকে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে:
"... There is Brahman, the World Soul, the sustaining frame upon which woven, warp and weft, the cloth of being, with all its decorative elements of space and time. There is Brahman nirguna, without qualities, which lies beyond understanding, beyond description, beyond approach; with our poor words we sew a suit for it - One, Truth, Unity, Absolute, Ultimate Reality, Ground of Being and try to make it fit, but Brahman nirguna always bursts the seams. We are left speechless.
But there is also Brahman saguna, with qualities ... Brahman saguna is Brahman made manifest to our limited senses ... everything has a trace of divine in it. The truth of life is that Brahman is no different from atman, the spiritual force within us, what you might call the soul.
The individual soul touches upon the world soul like a well reaches for the water table. That which sustains the universe beyond thoughts and language, and that which is at the core of us and struggles for expression, the infinite within the finite.
How Brahman and atman relate precisely? ... atman seeks to realize Brahman, to be united with the Absolute, and it travels in this life on a pilgrimage where it is born and dies, and is born and dies again, and again, and again, until it manages to shed the sheaths that imprison it here below.
The paths to liberation are numerous, but the bank along the way is always the same, the bank of Karma, where the liberation account of each of us is credite or debited depending on our actions.
This, in a holy nutshell, is Hinduism."
রেফারেনস: http://tinyurl.com/fznpb
http://tinyurl.com/ef85z
http://tinyurl.com/naxvs

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


