একই সাথে দু:খ প্রকাশ করে জানাচ্ছি যে বিজ্ঞানের (অন্ধ) অনুসারী এবং বেহেশতী জেওর টাইপ বইয়ের (অন্ধ) অনুসারী, ঐ দুটো দলের কোনটিতেই আমি নেই। আমার কথায় বিভ্রান্ত হওয়ার আগে ব্যাপারটা মাথায় রাখুন।
যাই হোক, অপবাক তার পোস্টে: http://tinyurl.com/jrtqd
কেয়ামতের কালপঞ্জি নিয়ে লিখেছেন। বেশ ভালো। মুখরোচক বিষয়।
মহাপ্রলয়ের (বা কেয়ামতের) যে লাল নীল ছবি বিভিন্ন চটি (তথাকথিত) ধর্মপুস্তকে পাওয়া যায় সেটিতে সমানভাবে বিভ্রান্ত আমাদের অপবাক এবং পুব পাড়ার সলিমউদ্দিন। দুজনের বিভ্রান্তির প্রকৃতিও একই। পার্থক্য হলো একজন মনে করছে বিজ্ঞানের তত্ত্বই বেদবাক্য, আরেকজনের কাছে মাওলানা ম্যাও ম্যাও যা বলেছেন তাই সই।
ইমাম বুখারীর হাদীস সংকলনটিতেও সমস্যা আছে যেটা অনেকেই ওয়াকিবহাল নন। ঐ বইটিকে যতখানি নির্ভরশীল বলা হয় তত খানি নির্ভরশীল ঐটি নয়। সে প্রসঙ্গ আরেকদিন তোলা যাবে। বেশিরভাগ চটি ধর্ম বিষয়ক পুস্তক থেকে ওমুক মাওলানা তমুক ওয়াজকারীর কেয়ামত, পরকাল সম্পর্কেযে ছবিগুলো তথাকথিত ধর্ম বিশ্বাসীরা পোষন করেন তার অনেকটাই মনগড়া। খেয়াল করে দেখবেন এগুলো কুরআনের মূল ধারনা থেকে অনেক দূরে, অশিক্ষিত মানুষকে একটা আলগা ধারনা দেওয়া টাইপের বই। মনগড়া লিটারেল ইন্টারপ্রেটেশনে ভরপুর। এ ধরনের লিটারেল ইন্টারপ্রেটেশন মারাত্নক বিভ্রান্তিকর। সবকিছুকে লিটারেল ইন্টারপ্রেট করা যায় না, করা সম্ভবও না।
অপবাক কেয়ামতের যে কালপঞ্জি দিয়েছেন সে প্রসঙ্গে বলি: মুহাম্মদ বা আগেও নবীদের বারবার জিজ্ঞেস করা হয়েছে: মহাপ্রলয় কখন হবে? উত্তর সবসময়ে একই ছিলো, যে এর জ্ঞান এবং রহস্য কেবল স্রষ্টা নিজের কাছেই রেখেছেন। এই যখন ঘটনা তখন সূর্য, নক্ষত্র বা গ্যালাক্সির ধ্বংসের সাথে কেয়ামতকে গুলিয়ে ফেললেতো সমস্যা। প্রতিদিন হাজারটা নক্ষত্র ধ্বংস হচ্ছে, নতুন গ্যালাক্সি তৈরী হচ্ছে মহাকাশে। তো প্রতিদিনই কি মহাপ্রলয় নাকি?
দেখা যাক অপবাকের মতো যারা কেয়ামতের কালপঞ্জি নিয়ে কনফিউশনে আছেন তাদের জন্য কুরআন কি বলে?
Men ask you concerning the Hour: Say, "The knowledge thereof is with Allah (alone)": and what will make thee understand?- perchance the Hour is near! (033.063)
031.033 : O mankind! do your duty to your Lord, and fear (the coming of) a Day when no father can avail aught for his son, nor a son avail aught for his father. Verily, the promise of Allah is true: let not then this present life deceive you, nor let the deceiver deceive you about Allah.
031.034 : Verily the knowledge of the Hour is with Allah (alone). It is He Who sends down rain, and He Who knows what is in the wombs. Nor does any one know what it is that he will earn on the morrow: Nor does any one know in what land he is to die. Verily with Allah is full knowledge and He is acquainted (with all things).
022.007 : And verily the Hour will come: there can be no doubt about it, or about (the fact) that Allah will raise up all who are in the graves.
022.008 : Yet there is among men such a one as disputes about Allah, without Knowledge, without Guidance, and without a Book of Enlightenment.
এই পোস্টটি বেশি না বাড়াই। পরে আরো কথা বলা যাবে। কুরআনে কেয়ামত সম্পর্কেঠিক কি বলা আছে জানতে এই লিংকে : http://tinyurl.com/jl244 গিয়ে নিজেই আয়াতগুলো পড়ে দেখতে পারেন। ব্রাউজ করে Judgement শব্দটি খুঁজে জাজমেন্ট ডে-এর ভিতরে আয়াতগুলো পাবেন।
পোস্টের ছবি: ছবিটি মৃতপ্রায় এক নক্ষত্রের। সুপারনোভার অবশিষ্টাংশ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৬ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



