মিস্টিক ভাবনায় মগ্ন হই যখন বৌদ্ধ বন্ধুদের সাথে মেডিটেশন করার পরে একই বৈঠকে তাদের সাথে বসে 'লা ইলাহা ইললাল লাহ' বহুবার উচ্চারনের অপার্থিব মোহনীয়তায় সব বিভেদ যখন এক হয়ে যায় মরমী সমঝদারীতে।
ভালো লাগে যখন রুমির বাণীর সাথে উপনিষদের ভাববাদের একাত্ত্বতা দেখি।
মজা লাগে যখন বেদের বানীর সাথে মরমী (নসটিক) গসপেলের চমৎকার সাদৃশ্য পাই।
শিহরিত হই যখন ইহুদীদের মরমী কাবালা আর সুফিজম একই ছবিতে নিমগ্ন ধ্যানে একাকার একটা অনুভূতির জন্ম দেয়। মন ভরে যায় আইনেস্টাইনের মরমী কথনে।
আবারও কৌফিয়ত। নিজেকে অন্যরা ভুল বুঝলে ভিতরে কোথায় যেন চিনচিন ব্যাথা করে। সেই ব্যাথাকে উপেক্ষা করতে পারি না যে ! তাই এই ....
আমার ব্লগের নাম সামহোয়্যারে মিস্টিক সেইন্ট (mysticsaint)। একই নামে ইংরেজীতেও একটি ব্লগ আছে। মরমী ভাবনায় নিমগ্ন চিন্তাগুলো সাধারনত সেখানেই পোস্ট করে থাকি। সময় থাকলে ক্লিক করে ঘুরে আসার নিমন্ত্রন রইলো বন্ধু তোমায়।
http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



