শাস্ত্র চেয়ে সত্য বড়।
তোরা চিনলি নে তার চিনির বলদ,
সার হল তাই শাস্ত্র বওয়া!
জানিস নাকি ধর্ম,
সেতো বর্ম সম সহনশীল।
তাকে কি ভাই ভাঙ্গতে পারে
ছোয়া ছুয়ির ছোট্ট ঢিল?
কবিতাটি নজরুল লিখে গিয়েছিলেন ভারতে হিন্দু ধমর্ান্ধদের ভিতরে জাতভেদ নিয়ে, আজ থেকে অনেক দিন আগেই। কিন্তু তার সেই কবিতার অমর বাণী এখনও আমাদের ভিতরের ধমর্ান্ধদের জন্য প্রযোজ্য, যাদের জন্য বারবার আমি লজ্জিত হই। অরুপকে কৃতজ্ঞতা কবিতাটি আপলোড করে শেয়ার করার সুযোগটি করে দেওয়ার জন্য।
সব্যসাচীর অসাধারন কন্ঠে কবিতাটি শুনুন এখানে:
http://arup.5gigs.com/sadiq/jater_naame.mp3
(প্রায়) পুরো কবিতার টেক্সট এখানে:
জাতের নামে বজ্জাতী সব
জাত জালিয়াত খেলছো জুয়া।
ছুলে তোর জাত যাবে জাত
ছেলের হাতের নয়কো মোয়া।
পুকুর জল আর ভাতের হাড়ী
ভাবলি এতেই জাতির জান
তাইতো বেকুব করলি তোরা
এক জাতিকে একশখান।
এখন দেখিস ভারত জোড়া
পঁেচ আছিস বাঁসি মড়া
মানুষ নেই আর আছে শুধু
জাত শেয়ালের হুক্কাহুয়া।
জানিস নাকি ধর্ম,
সেতো বর্ম সম সহনশীল।
তাকে কি ভাই ভাঙ্গতে পারে
ছোয়া ছুয়ির ছোট্ট ঢিল?
যে জাত ধর্ম ঠুনকো এতো
আজ নয় কাল ভাঙ্গবে সেতো।
যাক না সে জাত জাহান্নামে
রইবে মানুষ, নেই পরোয়া।
দিনকানা সব দেখতে পাসনে
দন্ডে দন্ডে পলে পলে
কেমন করে পিষছে তোদের
পিষাচ জাতের জাতাকলে।
ওরে মুর্খ ওরে জড়
শাস্ত্র চেয়ে সত্যি বড়।
তোরা চিনলি নে তার চিনির বলদ,
সার হল তাই শাস্ত্র বওয়া।
সকল জাতির সৃষ্টি যে তাঁর
এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর
মায়ের ছেলে সবাই সমান
তাঁর কাছে নাই আত্ন পর।
তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে
স্রষ্টায় পুজিস জীবন ভরে।
ভস্মে ঘৃত থালা সেজে
বাছুর মেরে গাভী দোওয়া!
বলতে পারিস বিশ্বপিতা
ভগবানের কোন সে জাত?
কোন ছেলের তা লাগলে ছোঁয়া
অসতী হন জগন্নাথ?
নারায়নের জাত যদি নাই
ওরে, ভগবানের জাত যদি নাই
তোদের কেন জাতের বালাই?
তোরা ছেলে মুখে থুতু দিয়ে
মার মুখে দিস ধুপের ধোঁয়া।
ভগবানের ফৌজদারী কোর্ট
নাই সেখানে জাত বিচার
তোর পৈতে, টিকি, টুপি, টোপর
সব সে তাহাই একাক্কার।
জাত সে সিঁেকয় তোলা রবে
কর্ম নিয়ে বিচার হবে,
তারপর বামুন চাড়াল এক গোয়ালে
নরক কিংবা স্বর্গে থোওয়া।
এই আচার বিচার বড় করে
প্রাণ দেবতাই ক্ষুদ্র ভাবা।
বাবা এই পাপেই আজ উঠতে বসতে
সিংগি মামার খাচ্ছ থাবা।
তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র
নাই সন্মান নাইকো অস্ত্র
এই জাত জুয়াড়ীর ভাগ্যে আছে
আরো অশেষ দু:খ সওয়া।
জাতের নামে বজ্জাতী সব,
জাত জালিয়াত খেলছো জুয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৬ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



