সকাল থেকেই আমি অফিস এ ছিলাম। ৯.৩০ এর দিকে অফিস এ গেলাম। সকাল ১০ টায় আমার কলিগ এসে বল্ল জামায়াত - শিবির এর সাথে পুলিশের মারা মারি হচ্ছে চৌহাট্টা তে । আমার ক্যাম্পাস এর ছাদ থেকে চৌহাট্টা পয়েন্টা দেখা যায় । অনেকক্ষণ গুলাগুলি হল । সমস্যা অন্য জায়গায় , পুলিশ এর বেশে আমি গুলি করতে দেখলাম এক দল যুবক কে ।যারা পুলিশ এর সাথে ছিল এবং তারা খাকি শার্ট পরা ছিল , কিন্তু প্যান্ট ছিল জিন্স এর । পায়ে কেডস । এরা কারা ছিল ?
ঐ খানে এর এক জনের কাছ থেকে জানলাম যে, ঐ ছেলেরা মেইনলি গুলি করা শুরু করছিল । দুই জামায়াত কর্মী এর বুক ভেদ করে চলে যায় । একজন মারা গেছে , আরেকজনকে ঢাকায় নেয়া হয়েছে ।
আমার প্রশ্ন পুলিশ বেশী এরা কারা ???
সন্ধ্যা নামতেই সিলেট শহীদ মিনার বা প্রজন্ম চত্তর ২ এ গেলাম। কিন্তু অবাক করা বিষয় হল, গত ১০ দিনের থেকে ১০ % মানুষ ও আজ ছিল না । উপরোন্ত প্রজন্ম চত্তর ২ এর সব অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত ৮ টায় । কিন্তু গত কাল এই অনুষ্ঠান শেষ হয়েছিল রাত ১০ টা নাগাদ । সিলেটের মানুষ ধার্মিক তাই আমার মনে হয় রাজিব সাহেবের নাস্তিকতা বাদ দেখে অনেকেই আর আসেন নাই । আমিও মোটামুটি শিওর যে আগামীকাল প্রজন্ম চত্তর ২ এ মানুষ কমে যাবে । শিবির এর দোরত্ন্য দেখে অনেকেই সাহস পাচ্ছেন না আসার ।
রবিবার থেকে সিলেটের আইন ব্যবস্থা উন্নত করার জন্য বি.জি. বি কে মাঠে নামানো হচ্ছে । সত্যি বলতে কি, সিলেটে জামায়াত- শিবির কর্মীরা অনেক সক্রিয় ।
অনেকেই জানেন না একটা কাহিনী, কিছু দিন আগে সিলেটের প্রজন্ম চত্তর থেকে বাসে ইউনি যাবার সময় বাসে আক্রমন করে ছিল জামায়াত - শিবির কর্মী রা । আমার যত টুকু জানি বা দেখছি ওরা জামায়াত / শিবির ছিল না। তারা বি.এন.পি এর ছিল । খালেদা জিয়া ১৯৯৪ সালে ২টা বাস দিয়েছিলেন শাহজালাল ইউনিকে । বাসে উনার নাম লিখা ছিল। কিন্তু লীগ এর ছেলেরা ঐ নাম টা উঠায় দেয় তাই এই হামলা টা হয়েছিল । মিথ্যা বলে ঐ জামায়াত-শিবির কে রাস্তায় নামালে আমারা সাধারণ মানুষ কই যাব ? আমাদের তো কাম-কাজ করে দিন চালাতে হয় ।
সিলেটের প্রজন্ম চত্তর নিয়ে একটা ছবি ব্লগ দিব ভাবছিলাম , কিন্তু সময় পাচ্ছি না । সময় পেলেই দিব ।
আমার লেখা পড়ে কুনো ভুল ধারনা নেবেন না। যা সত্যি তাই লিখলাম । কুনো চোরাগুপ্তা হামলা ও গৃহযুদ্ধ আমি চাই না । ব্লগার হত্যার সঠিক তদন্ত কাম্য ।
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



