অনেকেই জানেন প্রজন্ম চত্তর ২ হলো, সিলেটের শহীদ মিনার এলাকা । গতকাল প্রজন্ম চত্তর ২ এ তেমন লোক সমাগম দেখা যায় নি । আজ আবার আধাবেলা হরতাল ছিল। আজও লোক সমাগম তেমন হবে না । আজকের জামায়াত - শিবির এর ডাকা হরতাল , ভোর হতেই শুরু হয় ।
১.
সকাল সাড়ে ৬ টায় নগরীর পুর্ব দরগা গেইট এলাকা থেকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে সিলেট মহানগর ছাত্র শিবির।
পরে পুর্ব দরগাগেইট এলাকায় ভিআইপি সড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে শিবির কর্মীরা। সেখানে তারা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।
২.সকাল ৭ টায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকাতেও শিবিরের ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চলে।
এর কিছুক্ষণ পর নগরীর মিরাবাজার এলাকায় শিবিরকর্মীরা সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক হারে ঢিল ছুড়তে শুরু করে।
৩.সকাল ৮টার দিকে মদিনা মার্কেট এলাকাতেও সড়কে কাঠের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে শিবির কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
এছাড়া আর তেমন কোন সমস্যা তৈরী করে নি জামায়াত - শিবির ।
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



