somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসা-র পুরস্কার পাচ্ছে অষ্টম শ্রেণির অমিক

১৪ ই মে, ২০১৩ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহাকাশযানে মানুষের বসবাসের স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা করা যেতে পারে কী ভাবে? সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কাছে উত্তর চেয়েছিল ন্যাশানাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। সারা বিশ্ব থেকে যে ৫৯২টি উত্তরপত্র জমা পড়েছিল, তার একটি দুর্গাপুরের অষ্টম শ্রেণির ছাত্র অমিক মণ্ডলের। তার উত্তর পছন্দ হয়েছে নাসা-র। ডাক এসেছে পুরস্কার নিতে। এ রাজ্য থেকে সে-ই একমাত্র পুরস্কার প্রাপক।
নাসা ও ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ‘এএমইএস রিসার্চ সেন্টার’ যৌথ ভাবে সারা বিশ্বের স্কুল পড়ুয়াদের জন্য ‘নাসা স্পেস সেটলমেন্ট কনটেস্ট’ আয়োজন করে আসছে ১৯৯৪ সাল থেকে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা একা বা দলগত ভাবে তাতে যোগ দিতে পারে। প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কার দেওয়া হয়। ২০১১ সালে মহাকাশে আস্ত শহরের পরিকল্পনা করে পুরস্কৃত হয়েছিল ব্যান্ডেল বিদ্যামন্দিরের শ্রীজাতকিশোর ভট্টাচার্য। শংসাপত্র ছাড়াও বিজয়ীরা পায় ‘ইন্টারন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট কনফারেন্স’-এ যোগ দেওয়ার সুযোগ। এ বার ২৩-২৭ মে ওই কনফারেন্স হবে সান দিয়েগোয়।

অমিক জানায়, এ বার উত্তর পাঠানোর শেষ দিন ছিল ১৫ মার্চ। মার্চের প্রথম সপ্তাহে হঠাৎ ইন্টারনেটে প্রতিযোগিতার বিষয়টি নজরে আসে তার। হাতে সময় কম, তাই রাতদিন এক করে কম্পিউটারে কাজ করেছে অমিক। পৃথিবীর সঙ্গে যোগাযোগ না রেখে কোনও মহাকাশযানে কী ভাবে বসবাসের স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা যেতে পারে, ১৬ পাতায় তা ব্যাখ্যা করে একেবারে শেষ মুহূর্তে পাঠিয়েছিল সে। লিখেছিল, জল, বাতাস, সুর্যালোক, গাছএ সব থাকলেই জীবন চলবে। বাষ্পীভূত জলও বিশেষ পদ্ধতিতে ব্যবহারের উপযোগী করা যাবে। তাতে মানুষ ছাড়া নানা প্রাণীও বাস করতে পারবে। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের ছাত্র অমিক বলে, “কল্পনাও করিনি, পুরস্কার পাব। কিন্তু দিন কয়েক আগে ইন্টারনেট খুলে দেখি, অষ্টম শ্রেণি বিভাগে তৃতীয় হয়েছি।”

এ বার প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার জিতেছে ফ্লোরিডার একটি স্কুল দল। এ দেশ থেকে অনেক পড়ুয়া একা বা দলগত ভাবে যোগ দিয়েছিল। পুরস্কার পেয়েছে দেশের দশটি স্কুল দল। তবে একাকী বিভাগে পুরস্কার পেয়েছে অমিক-সহ ছ’জন। তার স্কুলের অধ্যক্ষ সৌমেন চক্রবর্তী বলেন, “অমিক সব সময় নানা উদ্ভাবনী চিন্তার মধ্যে থাকে। এই সাফল্যের পুরো কৃতিত্ব তার নিজের।”

আনন্দের মধ্যেও খানিকটা দ্বিধায় অমিক ও তার পরিবার। অমিকের বাবা, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী অসিতবরণ মণ্ডল জানান, ছেলের সান দিয়েগো যাতায়াত ও অন্য খরচের পুরোটা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। অনেকের কাছে সাহায্য চেয়েছেন। খরচের কতটা বহন করতে পারবেন তা জানিয়ে তাঁকে দেখা করতে বলেছে যুব কল্যাণ দফতর। ১৫ মে সেখানে দেখা করবেন, জানান অসিতবাবু। দুর্গাপুরের মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “এত বড় সুযোগ পেয়েছে অমিক। তাকে সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা হবে।”

আশায় বুক বাঁধছে অমিকও।তার কথায়, “এত দূর যখন ঠিকঠাক হয়েছে, শেষটাও নিশ্চয়ই ভাল ভাবেই হবে।”

ঢু মারতে পারেন : নাসা-র পুরস্কার পাচ্ছে অষ্টম শ্রেণির অমিক

সবাইকে জানালাম। আগামীবার আমাদের দেশের কেউ যাতে পুরস্কার টা পায় । ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ রাত ১:২১
১৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×