somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে পর্নোগ্রাফি ও বাংলাদেশ (পর্ব - ২) - বাস্তব প্রেক্ষাপট

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“মেয়েরা যতরকম করেই অপমানিত হোক না কেন, তা শেষ পর্যন্ত রূপকায়িত হয় যৌনতার মাধ্যমে। যে যৌনতা নারীর দায়িত্বের মধ্যে ফেলা হয়, এই যৌনতাই আবার নারীর লজ্জা, আবার বেশ্যাবৃত্তি, কখনো কখনো আত্ম-কালিমালেপন। এই বিষয়গুলোর প্রভাব সব নারীই অনুধাবন করেন, তবে সেটি যে সবসময় শতভাগ অনুধাবন করেন তা নয়, বলতে পারেন কার্যকরভাবে নারীরা বিষয়গুলো অনুধাবন করেন না। এই সকল কথাকে চারটি অক্ষরে গুটিয়ে আনা যায়। না fuck নয়, cunt(কামের সামগ্রী হিসেবে বিবেচিত নারী)। আমাদের আত্ম-ঘৃণার জন্ম এখান থেকেই; আমরা কামের সামগ্রী, এই ভাবনা থেকে। আর এটাই আমাদের জীবনের নির্যাস, আমাদের পাপ।” -কেট মিলেট, দ্য প্রস্টিটিউশন পেপারস

গুগল.কম.বিডি তে কি কি সার্চ হচ্ছে সেটা একবার দেখে আসি :

ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি বাংলা সংস্করণ আছে। এটা অনেকেই ব্যবহার করেন। সাম্প্রতিক এক পর্যবেক্ষণে দেখা গেছে বাংলাদেশ থেকে গুগলের বাংলা সংস্করণে বেশি খোঁজা হয় অশ্লীল কাহিনি ও ছবি। ইংরেজি ২৬টি বর্ণের ২০টিতেই অশ্লীল শব্দ খোঁজার হার বেশি। এমনকি তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ নম্বরেও অশ্লীল শব্দগুলোই জায়গা পেয়েছে। আর যেসব অশ্লীল শব্দ, ছবি, যৌন উদ্দীপক বইয়ের খোঁজ করা হয়, সেগুলোর ডিজিটাল সংস্করণ যথেষ্ট পরিমাণেই আছে ইন্টারনেটে। কখনো সেসব ইউনিকোড বাংলায় লেখা কখনোবা বই থেকে স্ক্যান করা।

বাংলাদেশ থেকে ইন্টারনেটে অশ্লীল ওয়েবসাইট দেখার প্রবণতা এবং দেশি অশ্লীলও পর্নোগ্রাফিক ওয়েবসাইট নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন একটি পর্যবেক্ষণ করে।পর্যবেক্ষণের পর সংস্থাটি ৮৪টি ওয়েবসাইটের একটি তালিকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দিয়েছিল।এরপর সেই সাইটগুলো বন্ধ করে বিটিআরসি।
সম্প্রতি আরেকটি পর্যবেক্ষণে বাংলা গুগলে অশ্লীল শব্দ খোঁজার হার বেশি বলেদেখা যায়।

সমাজ গবেষকদের দাবি অনুযায়ী, গুগল বিডিতে ইংরেজি ২৬ অক্ষর একের পর এক দিয়ে দেখা গেছে, অশ্লীল শব্দ সবচেয়ে বেশিবার খোঁজা হয় ‘বি’ দিয়ে।‘এ’তে খোাঁজ হয় বিদেশি অশ্লীল ছবি। অশ্লীল শব্দ খোঁজার তালিকা থেকে বাদ পড়া অক্ষরগুলো হলো ডি (ঢাকা শেয়ারবাজার), ই-(একাত্তরের চিঠি), টি (টাকা আয়), ইউ ও ডব্লিউ (উইকিপিডিয়া) কোষ, শুধু ‘কিউ’ অক্ষর দিয়ে কোরআনের সঙ্গে সম্পৃক্ত শব্দ।

পর্নোগ্রাফিক ও সাইবার অপরাধ :

বর্তমানে এমন ঘটনা প্রায়ই শোনা যায় যে, ফেসবুক বা সামাজিক যোগাযোগের অন্য কোনো সাইট থেকে নারী ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি নিয়ে অন্য ওয়েবসাইটে তুলে দেয়া হচ্ছে। অন্য দিকে কিছু কিছু সিচুয়েশানে ছবিগুলো ফটোশপের মাধ্যমে এডিট করে বা সুপার ইম্পোজের মাধ্যমে পর্নোগ্রাফিক ওয়েবসাইটেও প্রকাশ করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রতিদিন কতজন নারী সাইবার অপরাধের শিকার হচ্ছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই।
বর্তমানে দেশে ৫৫ লাখেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছে। দেখুনতো একবার আপনার সাজেশানে কয়টা ফেইক মেয়েদের ছবি সব ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ।

মোবাইলফোন ও ইন্টারনেট বাংলাদেশের অবস্থা :

উন্নত বিশ্বে পর্নোগ্রাফির সবচেয়ে বড় সূত্র হচ্ছে ওয়েবক্যাম। এটি সাধারণত ল্যাপটপ বা ডেস্কটপে থাকে। অন্তরঙ্গ প্রেমিক-প্রেমিকারা ইন্টারনেটের মাধ্যমে তারা নিজেদের অন্তরঙ্গ বিষয়গুলো এতে শেয়ার করেন। সেখান থেকে এটি তৃতীয় কোনো পক্ষ তুলে নিয়ে ওয়েবসাইটে আপলোড করতে পারেন। বিশ্বে এ রকম অনেক সাইট রয়েছে। বাংলাদেশেও ওয়েবক্যামে এডাল্ট চ্যাটিং বাড়ছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে, এ রকম সেবার মনিটরিং করার খুবই দুরূহ।

নিম্নমানের মোবাইল হ্যান্ডসেটে বাংলাদেশের বাজার ভরে গেছে। আড়াই হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটেই এখন ভিডিও ছবি তোলার ব্যবস্থা রয়েছে। সে কারণে এর নেতিবাচক ব্যবহার হচ্ছে। মোবাইল ফোনে তোলা ছবি ইচ্ছে হলেই যেকেউ ফেসবুক, ব্লুটুথ বা এমএমএস করে শেয়ার করতে পারছে। তা ছাড়া নেটে তো শেয়ার করা যাচ্ছেই। বিশ্বাস করে কেউ কাউকে দিলে সেটি অন্যরা বিশ্বাস ঠিক না রেখে ওয়েবসাইটে আপলোড করছে। এতে করে দ্রুত ছড়িয়ে পড়ছে এসব পর্নো।

আগামী পর্বে বাংলাদেশের পর্নোগ্রাফী নিয়ে আরও বিস্তারিত লিখব । সাথে সত্য কিছু ঘটনাও আপনাদের সামনে নিয়ে আসব ।

ধন্যবাদ ।

রেফারন্স :

১। http://www.bdtodaynews.com
২। http://www.dailynayadiganta.com
৩। http://oncinemabd.com
৪। http://www.bdmonitor.net
৫। http://www.sachalayatan.com

প্রথম পর্ব :
ইন্টারনেটে পর্নোগ্রাফি ও অন্যান্য (পর্ব - ১)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×