somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

----প্রিয় মেঘ, ক্ষমা করো বাংলাদেশকে-------------

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মেঘ,
ক্ষমা করো বাংলাদেশকে। এ বাংলাদেশ নামক রাষ্ট্র আজ তোমাকে এতিম করেছে, ছুড়ে ফেলেছে মহাশূন্যে। অন্ধকার করে দিয়েছে তোমার ভবিষ্যতকে। একটা অস্থির, অসুস্থ সমাজে, অরাজক রাষ্ট্রব্যবস্থার শিকার রুনী আর সাগর।

তুমি ক্ষমা করো মোঃ জিল্লুর রহমানকে, ক্ষমা করো শেখ হাসিনাকে, ক্ষমা করো সাহারা খাতুনকে, ক্ষমা করো শামসুল হক টুকুকে, ক্ষমা করো আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে, ক্ষমা করো ডিএমপির কমিশনার বেনজির আহমেদকে, সমগ্র পুলিশ বাহিনী আর র‌্যাব বাহিনীকে। ক্ষমা করো ব্যারিষ্টার শফিক আর কামরুলকে। ক্ষমা করো সুপ্রীমকোর্ট, হাইকোর্ট, অধঃস্তন আদালতকে। ক্ষমা করো বাংলার মানুষকে। এদেশ এখন একটা বধ্যভূমি। তোমার ন্যায় আবার কে কখন এতিম হবে, তা কেউ জানে না।

তুমি আজ বলছ, দু’জন লোক ঢুকে তোমার মা-বাবাকে খুন করেছে। তোমার মা তাদের ডিম দিয়ে ভাত খাইয়েছিলো, তারা পিকনিকে ছিলো। বোঝা যাচ্ছে, খুনীরা ডাকাত ছিলো না, লুকিয়ে আছে মুখোশপড়া পরিচিত সমাজে। এখন পুলিশ বাহিনী হন্যে হয়ে খুঁজছে খুনীকে। হাসিনা-সাহারার ঘোষিত ৪৮ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা পার হয়ে গেছে। এরপরে কি একজন ‘জজ মিয়া’ হাজির হবে? নাকি কেউ ধরা পড়লেও বিচারিক কিছু ক্যারিকেচারের পরে হয়ত দেখা যাবে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি খুনীদের সাজা প্রমার্জন করে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন! তাকে জিজ্ঞেস করার কেউ নেই, নেই কোনো জবাবদিহিতা। খুনীরা তোমার পাশে দিয়ে আস্ফালন করে ঘুরে বেড়াবে। আমাদের এ অক্ষমতাকে তুমি ক্ষমা করো।

একদা তোমার মা আর বাবা দু’জনেই ছুটে বেড়াত খবরের পিছে। তারা ঠিক করতো খবরের শিরোনাম কি হবে। আজ তারাই হয়ে গেলো, সংবাদের ব্যানার হেড। দু’দিন কালো ব্যাজ, একটু লেখালেখি, চেহলামের পরে হয়ত সবাই নিশ্চুপ হয়ে যাবে। আবার নতুন কে খুন হবে, তাকে নিয়ে চলবে মাতামাতি। তোমার খবর রাখবে না কেউ। তুমি আর কখনো সাগরের বুকে ঝাপ দিতে পারবে না, পাবে না পরম মমতাময়ী মাকে।

তাই তো এ সমাজের পক্ষে আমরা ক্ষমা চাই, মেঘ।

তুমি বড় হও। মেঘ থেকে বজ্র হও, বারিষ ঝরাও; যে দেশে ঘটবে না এমন মর্মান্তিক হত্যা, আর কোনো মেঘ যেনো এতিম না হয়



নেট থেকে নিলাম
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×