এই আবেগটুকু বোঝা কি এতই কঠিন? উৎসর্গ : রাশেদ ও এস্কিমো ভাই।
৩০ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একটা জিনিষ বুঝি না মডারেটাররা একটি ছোট্ট বিষয় কেন বুঝতে পারেন না। যে ছেলেটা বিদেশ জীবনের একটা কঠিন সময়ের মধ্যে থেকে, নিজের অতি প্রয়োজনীয় কাজের থেকে একটু সময় বেরকরে নিজের দেশকে আপমানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, সারা দিন কাজ করার পর কিছু না খেয়ে সেই রান্নার সময়টুকয় বাঁচিয়ে দুই হাতে নিজের দেশকে বুকের মধ্যে আগলিয়ে রাখে, সারা দিনের ক্লান্ত পরিশ্রমের পর দুঘন্টা কম ঘুমিয়ে ক্লান্ত চোখে ব্লগে বসে থাকে, এটা সে কেন করে? কোন আবেগ থেকে করে? এই সহজ জিনিষটা কি মডারেটোররা বুঝতে পারেন না? এই ছেলে গুলোতো পারতো নিজের ক্যারিয়ারের এই স্বর্ণ সময়ে শুধু নিজের কথা চিন্তা করে আর দশটা স্বার্থপর মানুদের মত সব কিছু থেকে গা বাঁচিয়ে চলতে। কেন কিসের টানে তারা এমন করছে? এই আবেগটুকু বোঝা কি এতই কঠিন?
যে কুলাঙ্গার গুলো বাংলার বীর শ্রেষ্টদের পোষ্ট মাইনাস দিয়ে যায়, আজ দেখুন তাদের উৎসব। রাশেদ, এস্কিমো কে ব্যান করে সেই উৎসবে আপনারাও কি যোগ দেননি? আপনাদের হাতে সব ক্ষমতা, আমি খুব সাধারন একজন ব্লগার মাত্র। আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আমার নেই। তবে আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আমি করবো। কারন দেশের প্রয়োজনে, আমার ভাই শহীদ হলে তার রাইফেল নিয়ে আমি এগিয়ে যাবো। তারা আনব্যান না হওয়া পর্যন্ত আমার এই প্রতিবাদ চলবে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৮ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন