somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কে করা মন্তব্য ........

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপু আপনাকে আরো কিছু কথা বলি । পছন্দ না হলে সামনে আনবেন না । কিন্তু কথা গুলো আপনার জানা প্রয়োজন বলে মনে করি । আমি ব্লগে শুধুই পাঠক । লেখক যেমন নই আবার খুব একটা মন্তব্যও করি না । কিন্তু আপনার লেখাটা পড়ে আমার মন্তব্য করতে ইচ্ছা হয়েছে । বিশেষ করে মন্তব্যের পরিপেক্ষিতে আপনার উত্তর গুলো দেখে ।
আমি আস্তে আস্তে বলি আপনি শুনেন ।
আপনার প্রথম ভুলটা হয়েছে আপনি কেবল Deutsche welle ভিত্তিতে ব্লগকে সংঙ্গায়িত করতে চেয়েছেন Deutsche welle হল জার্মান ভিত্তিক একটা ব্রোডক্যাস্টার এজেন্সি এটা কেবল বিবিসির মত নিউজ এবং ইনফরমেশন সাপ্লাই করে । এখন আপনিই বলেন তারা যে সেরা ব্লগ নির্বাচন করবে সেটা তো এই ভিত্তিতেই হবে । কিন্তু ব্লগের সংঙ্গা কিন্তু আরো পরিব্যপ্ত । আরো বিস্তৃত । এটা আপনাকে মানতে হবে ।
কিন্তু আপনি সেটা মানতেই নারাজ । আমাকে এটা বলতেই হবে যে আপনার ব্লগ সম্পর্কে খুব বেশি ধারনা নাই । যা হোক
আরো একটু লক্ষ্য করে দেখুন, ডয়চে ভেলের কথাই যদি ধরি, সেখানে মানবাধিকার রক্ষা এবং বিস্তারের জন্য সচেষ্ট, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, সামাজিক আন্দোলন, সংস্কৃতি, শিক্ষা, ভিডিও চ্যানেল এই বিষয় গুলো ছাড়া আর কোন বিষয়ে পুরুষ্কার দেওয়া হয় না । এখন আপনি কি বলবেন যারা কেবল এই বিষয় গুলো নিয়ে লিখে তারাই কেবল ব্লগার অন্য কেউ না ?
নাগরিক সাংবাদিকতা ব্লগের একটা দিক ! মাত্র একটা দিক ! কিন্তু একমাত্র না এটা আপনাকে মানতেই হবে । কোনটার সাথে কোনটা তুলনা হয় না । এখন সাহিত্যে যে নোবেল পুরুষ্কার পেয়েছে আর রসায়নে যে নোবেল পেল আপনি কি বলতে পারবেন যে কে সেরা ?
বলা যাবে না ।
প্রত্যেকেই আপন আপন ক্ষেত্রে সেরা ।
সাহিত্য যেমন সহযোগী বিষর না আবার রসায়নও প্রধান বিষয় না ।
ব্লগের ক্ষেত্রেও ঠিক একই কথা ।
কিন্তু আপনি স্পষ্ট করেই বলেছেন যে সাহিত্য সহযোগী ফ্যক্টর ।
এটা আপনার আর একটা ভুল ।
আর অফটপিক মন্তব্য কখন আশা শুরু করেছে আপনি একটু লক্ষ্য করে দেখেন । আপনি যখন কমান্টকারীদের মন্তব্যের জবাব দিচ্ছেন না বা যখন তারা দেখছে আপনি তাদের মন্তব্য স্কিপ করে পরের টার জবাব দিয়েছেন ।
আপনি যতই ব্যস্ততার দোহাই দেখান এই রকম বিষয়ে এটা কাজ করবে না । আপনি ব্যস্ত খুবই ভাল কথা ! আপনি আস্তে আস্তে সিরিয়ালী সবার জবাব দিতেন । সেগুলো সিমিলার প্রশ্ন এসেছে সেগুলো বলতেন আগের উত্তর দেখতে ।
কমান্টকারী যখন দেখে তার মন্তব্যের জবাব না দিয়ে আপনি পরেরটা জবাব দিয়েছেন স্বাভাবিক ভাবেই আপনার উপর তার মেজাজ গরম হয় । এটা হবেই । আর কারো না হক আমার হয় । আপনি একটু লক্ষ্য করে দেখেন কেউ কিন্তু আমাকে আগেই অফটপিক আক্রমন করে নি ।
আর একটা ব্যাপার । অফ টপিক কমান্ট করার আর একটা কারন আমি আমার এখানে করা আগের কমান্টেই বলেছি । আপনি অযাচিত ভাবে গল্প, কবিতা আর বিশেষ করে রম্য কে আক্রমন করেছেন !
একদম সরাসরি করেছেন ।
সামুতে যারা জনপ্রিয় ব্লগার তাদের জনপ্রিয়তার প্রধান হাতিয়ার হল সাহিত্য । তাদের যে পাঠক শ্রেনী তারা যখন দেখল যে আপনি তাদের প্রিয় মানুষদের কে এভাবে হার্ট করেছেন স্বাভাবিক ভাবেই তারা আপনার উপর ক্ষিপ্ত হবেই । তারাও চাইবে আপনাকে আক্রমন করতে । এই গুনটার কিন্তু আপনার এক শুভাকাঙ্খির ভিতরেও আছে ।
অপূর্ণ ভাইয়ের একটা পোষ্টে আমি আপনার বিরুদ্ধে একটা মন্তব্য করেছি ! আপনি দেখেছেন নিশ্চই । সত্যি কথা যদি বলি আমার এটা করা খুব একটা উচিৎ হয় নি কিন্তু আপনার উপর খানিকটা মনক্ষুন্ন ছিলাম তাই করেছি । এখানে একটা ব্যাপর দেখুন নেক্সাস সাহেবও কিন্তু ঐ পোষ্টে একদম অফটপি কমান্ট করেছে । করবেই !
এটা সবাই করবে ।
আমি লাইনটা এই জন্যই লিখলাম যে আপনি যখন দেখবেন অন্য কেউ আপনার পছন্দের মানুষকে আক্রমন করছে আপনি চুপ করে থাকবেন না, আক্রমন কারীকে প্রতিহত করার চেষ্টা করবেন । এখন কথা হচ্ছে কেউ করে খুব খারাপ ভাষায় আবার কেউ করে যুক্তি দিয়ে ।
আপনি আবার আপনার পোষ্টে যান । দেখবেন সেখানে কিন্তু যুক্তি দিয়ে অনেকেই আপনাকে বোঝানোর চেষ্টা করেছেন । খুব ভাল আর ভদ্র ভাষায় আপনাকে বোজাহনোর চেষ্টা করেছেন কিন্তু আপনি বুঝতে চান নি ।
এমন কি আপনি এখন ঠিক মত বুঝতে চাচ্ছেন না যে তারা আপনাকে কি বলতে চেয়েছিল । স্বাভাবিক ভাবেই এই জন্য আপনাকে অফটপিক মন্তব্য শুনতে হয়েছে ।
আর একটা কারন যদি বলি আপনি রুশান হেল্পিং টিমকেও একটু কটাক্ষ করেছেন । সত্যি কথা বলতে আপনি করেছেন । আপনি হয়তো করতে চান নি কিন্তু আপনি যে লাইন গুলো ব্যবহার করেছেন সেটা অনেকের কাছে ভাল লাগে ননি । আর একটু মার্জিত ভাষা ব্যবহার করা আপনার দরকার ছিল । অবশ্যই দরকার ছিল ।

আপনি এই পোষ্টে একটা লাইন লিখেছেন
যারা বুঝে বা না বুঝে অফ টপিকে আমার পোষ্টের মোটিভ ঘুরিয়েছেন বা হুজুগে মন্তব্য দিয়েছেন তাদের জন্য করুণা রইল
আমি আগেই বলেছি লেখাটা যদি কেবল সেরা ব্লগার নির্বাচনের ভিতরেই সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু এই ক্যাচালের জন্মই হত না । কিন্তু পোষ্টের মোটিভ অন্যকেউ ঘুরায় নি, আপনি নিজেই ঘুরিয়েছেন । আপনার মন্তব্য উত্তর দেওয়ার ধরন দেখেই মোটিভ ঘুরে গেছে ! ঐ যে আগেই বললাম প্রথম প্রথম দেখেন সবাই আপনার সাথে একমত । কিন্তু কিছু কমান্টকারীর মন্তব্যের প্রেক্ষিতে আপনি এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা অনেকের কাছেই ভাল লাগেনি । সুতরাং আপনা আপনিই মোটিভ ঘুরে গেছে !
আপনার আর একটা ত্রুটি আমি বলবো আপনার কমান্টের জবাব দেওয়ার ধরন । বেশির ভাগ কমান্টের জবাবেই আপনি এর ওর মন্তব্যটা কেবল কপি করে দিয়েছেন । নিজের কোন বক্তব্য লিখেন নি । এটা অবশ্যই বিরক্তিকর । আর উপর আবার অনেক যুক্তি আপনি খন্ডন করেন নি ! এতেও ব্লগাররা আপনার উপর যথেষ্ঠ বিরক্ত হয়েছে ।
আর একটা কথা আপনি এই পোষ্টেই ৪ নাম্বার কমান্টের উত্তরে একটি শব্দ ব্যবহার করেছেন জুনিয়ার ব্লগার !
এটা দিয়ে আপনি আবারও কিন্তু বিতর্কের সৃষ্টি করলেন । এখন কি আপনি নিকের বয়স দিয়ে ব্লাগার কে মূল্যয়ন করতে চাইছেন ?
আবারও কিন্তু ভুল করছেন !
তারপর এখানে আমার মন্তব্যের জবাবে আপনি বলেছেন
এখানে করা আমার প্রথম কমান্টের উত্তরে আপনি বলেছেন
আমি যদি সে রকম বলে থাকি ---আমি অবশ্যই দুঃখিত
ধরে নিলাম আমি তাড়াহুড়াতে বলেছি ---সে কারণটার জন্য
আমি দুঃখিত --তবে যারা অফ টপিকে আক্রমণ করেছেন
তারা কি তাদের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন ???


এখন এই কথা কি খুব খাটে ! আমি তাড়াহুড়া করে বলেছি এই এক্সকিজ কিছুতেই গ্রহন যোগ্য নয় ! আর আপনার এই তাড়াহুড়া করে বলার কারনেই কিন্তু অফটপিক আক্রমন গুলো এসেছে ।
তবুও আপনি যদি আপনার ঐ পোষ্টেই দুঃখ প্রকাশ করতেন তাহলে কিন্তু আজ আপনাকে সব পোষ্ট ড্রাফট করতে হত না ।
আর আপনাকে একটা কথা বলি আপনার বিরুদ্ধে যারা গিয়েছেন সেটা হল সামুর সব থেকে বড় সিন্ডিকেট । নাম টা কি জানেন ? এ সিন্ডিকেটের নাম হল সাধারন ব্লগার ! এই সাধারন ব্লগাররা সব সময় চুপ চাপই থাকে । কিন্তু যখন ক্ষেপে তখন কাউকে ছাড় দেয় না ।
কদিন আগেই এমন একটা ঘটনা ঘটেছিল । সে আপনার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী ব্লগার । সে ইচ্ছা কৃত ভাবে একজন সাধারন ব্লগার কে আক্রমন করেছিল । সে দিন কিন্তু সেই সেলিব্রিটি ব্লগারের পাশে কেউ দাড়াই নি । সবাই সেই সাধারন ব্লগারের পাশেই ছিল । কারন আমরা সাধারন ব্লগার । আমি নিজেও করেছিলাম । এমন কি কিছু নিরিহ ব্লগার যারা কোনদিন ক্যাচাল ব্লগে কমান্টও করে না তারাও তার বিরুদ্ধে বলেছিল !
আপনি ফেরৎ আসেন কিংবা না আসেন সেটা একান্তই আপনার নিজেস্ব ব্যাপার । হয়তো কেউ কেউ কিছুদিন আপনার কথা মনে করবে তারপর ভুলে যাবে । যদি ফেরৎ আসেন সেটা আপনার ব্যাপার । কিন্তু এরপর থেকে এটা লক্ষ্য রাখবেন যে এমন কিছু করবেন না যাতে সাধারন মানুষ ক্ষেপে যায় । আপনার মত প্রকাশ করার অধিকার অবশ্যই আছে তবে সেটা অবশ্যই অন্য কে ছোট করে না এটা মাথায় রাখবেন ।

ভাল থাকবেন !!!!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ মাতৃভাষা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৯


রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান। 

মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।

ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×