somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন দেখে নিই সামুর নির্বাচিত পাতার কিছু পজেটিভ দিক ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোন কিছুর একটা পজেটিভ দিক চিন্তা করার সাথে সাথে এর নেগেটিভ দিকটাও আমাদের চিন্তা করা উটিত্‍। তেমনি কেবলই নেগেটিভ দিকটা চিন্তা করলেই চলে না । সোজা কথায় যে কোন ঘটনার বা সিদ্ধান্তের দুইটা দিক নিয়েই আমাদের চিন্তা করা উটিত্‍। নির্বাচিত পাতার শুরুর থেকেই দেখতেছি সবাই কেবল এর বিরুদ্ধেই বলে গেল । এমন কি আমি নিজেও এর বিপক্ষে ছিলাম ।
আমি আবার সবাই যেটা চিন্তা করে তার বিপরীত দিকটা আগে চিন্তা করি । সবাই যখন নির্বাচিত পাতার বিপক্ষে আমি তখন এর পক্ষ নিয়ে কিছু বলি ।এখন আসুন নির্বাচিত পাতার কিছু পজেটিভ দিক দেখে নেওয়া যাক ।

সবার প্রথমে দেখা যাক নির্বাচিত পাতা এবং এর বিকল্প সংকলিত পাতা পাতা কি এবং এর দুইটার ভিতর পার্থক্য কি ।
সংকোলিত পাতা হল সেই পাতায় যেখানে কেবল সেইফ বা নিরাপদ ব্লগাদের লেখা গুলো সময় অনুযায়ী সাজানো থাকে । অন্য দিকে নির্বাচিত পাতা হল সেই পাতা যেখানে কিছু নির্বাচক এবং মডারেটরের বিবেচনার ব্লগারদের পোষ্ট গুলো স্থান পায় । যদিও আমি বলছি না যে নির্বাচক বা মডারেটরেরা পোষ্ট নির্বাচনের ক্ষেত্রে সব সময় দক্ষতার পরিচয় দিতে পারে তবুও একটু চিন্তা কললেই দেখবেন সংকলিত পাতার চেয়ে নির্বাচিত পাতা অবশ্যই এগিয়ে থাকবে !
আসুন আরো কিছু পজেটিভ দিক দেখা যাক ।

১) নির্বাচিত পাতার আগমন ঘটেছিল ভাল এবং মান সম্মত পোষ্ট গুলো চোখের সামনে বেশি সময় ধরে রাখা । আমার মনে হয় ভাল ভাল এবং মানসম্মত পোষ্ট গুলো অবশ্যই এখন আগের চেয়ে বেশি সময় ধরে সামনের দিকে থাকছে ।

২) দুই নাম্বার যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ মনে করি । যখন সংকলিত পাতা ছিল তখন কিন্তু একজন নবীন ব্লগারের লেখা, তা যতই মানসম্মত হোক না কেন, কখনই সংকলিত পাতায় স্থান পেত না । কিন্তু এখন সেইটা স্থান পায় এবং বেশ ভাল ভাবেই সমাদৃত হয় ।

৩) নির্বাচিত পাতার আর একটা ভাল দিক হল এটাতে কোন ক্যাচাল পোষ্ট স্থান পায় না । কিন্তু আগের মত যদি সংলিত পোষ্ট থাকতো তাহলে একটা ক্যাচাল পোষ্ট কিন্তু সহজেই সামনে চলে আসতে পারতো । যদিও মাঝে মাঝে নির্বাচিত পোষ্টেও ক্যাচাল লেগে যায় । তবুও সেটা সংখ্যার হিসাবে কম ।

৪) নির্বাচিত পাতার আগমনের ফলে স্টাটাস মার্কা পোষ্ট গুরো কখনই সামনে আসছে না । এটাও কিন্তু একটা ভাল দিক । আগে যদি একজন সেভ ব্লগার পোষ্ট দিত যে আমার বাথরুম ভাল হচ্ছে না সেই পোষ্টাও সংকলিত পাতায় চলে আসতো কিন্তু এখন তেমন হয়ই না বললে চলে ।

৫) আগে একজন ব্লগার জেনারেল হতে এবং জেনারেল থেকে সেইফ হতে মোটামুটি গড়ে তিন মাস সময় লেগে যেত । এই তিন মাসে সে কিছুটা হলেও ব্লগ সম্পর্কে ধারনা লাভ করে । সে হিসাবে নতুন এবং সেইফ ব্লগারদের ভিতর একটা পার্থক্য থাকতো । কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন । এখন একটা নিক সেইফ হতে খুব বেশি দিন সময় লাগে না । সেখানে যদি সংকলিত পাতা আবার ফিরিয়ে আনা হয় তাহলে সংকলিত পাতা আর সকল পোষ্টের পাতার ভিতর খুব একটা পার্থক্য থাকতো না । এখন বলেন যদি এই দুই পাতার ভিতর কোন পার্থক্যই না থাকলো তাহলে এই দুইটা পাতা রেখে লাভটা কি ? সেই তুলনায় নির্বাচিত পাতা কি খানিকটা এগিয়ে নয় ?

৬) আগে সামুর ব্লগারের সংখ্যা কম ছিল সাথে সাথে এর সেইফ ব্লগারের সংখ্যাও কম ছিল । কিন্তু বর্তমানে সামুতে এতো ব্লগার ব্লগিং করছে এবং প্রতিটি মিনিটের হিসাবে যে পরিমান পোষ্ট সামুতে আসছে তাতে করে একটি পোষ্ট হারিয়ে যেতে খুব বেশি সময় লাগার কথা না । যদিও এই কথা ভাববার বিষয় যে, যেই পোষ্ট গুলো আসছে সেই পোষ্ট গুলো কতটা মান সম্মত । যাই হোক নির্বাচিত পাতা কিন্তু সেই সব ভাল ভাল লেখা গুলো বেশি সময় ধরে রাখছে । এই রকম অবস্থায় সংকলিত পাতা থেকে নির্বাচিত পাতা অবশ্যই এগিয়ে ।

৭) নির্বাচিত পাতার আর একটা দিক হল এটা সামুর ভাবমুর্তি রক্ষা করে চলেছে । আর সামুতে সব সময় ব্লগার কে বাদ রেখেও একটা বড় অংশের ভিজিটর থাকে । অনেকে আছে যারা কেবল প্রথমবারের মত সামুতে আসে । এখন সেই প্রথম বার আসা ভিজিটর যদি প্রথম পাতায় এসে দেখে এমন একটা পোষ্ট যেটার শিরোনাম "মাইন্ড না করলে আসেন একটু আড্ডা দেই" তাহলে সে কি দ্বিতীয় বার সে ঘুরে এই ব্লগে আসবে ? সংকলিত পাতা থাকলে এমনটা ঘটা খুব সম্ভব । কিন্তু নির্বাচিত পাতার ক্ষেত্রে এমন হওয়ার সম্ভবনা নেই বললেই চলে ।

৮) অনেক ব্লগার আছে কেবল অল্প সময়ের জন্যই সামুতে আসে । তারা চায় কম সময়ের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ পোষ্ট গুলোতে চোখ বুলাতে । যদি কেবল সংকলিত পাতা থাকতো তাহলে সেটা করা খুব বেশি সম্ভব হত বলে আমার মনে হয় না । সেই দিক দিয়েও কিন্তু নির্বাচিত পাতা অনেক এগিয়ে ।

৮) নির্বাচকদের দক্ষতা নিয়েও আবার অনেকে অনেক কথা বলেছে । এই কথা আমি নিজেও খানকটা বিশ্বাস করি । কিন্তু দিন আস্তে আস্তে বদলচ্ছে । আগে নির্বাচকরা কেবল সেলিব্রটি ব্লগার দের পোষ্ট গুলোই নির্বাচিত পাতা আনতো । কিন্তু আমি হলপ করে গত দুতিন মাসে কথা বলতে পারি সেখানে প্রায় ৮০% ভাল লেখা গুলো নির্বাচিত পাতায় এসেছে ।


আমি বলছি না যে নির্বাচিত পাতার কোন ভুল নাই । অবশ্যই আছে । মাঝে মাঝে বেশ কিছু খারাপ পোষ্টেও নির্বাচিত পাতায় চলে আসে । কিন্তু সেটা সংখ্যায় অবশ্যই কম । অন্তত সংকলিত পাতা থেকে তো অবশ্যই কম । এখন যারা কেবল ব্লা ব্লা করে চিৎকার করেন, দোষ খুজেন, তারা এর থেকে কিছু ভাল আইডিয়া সামুকে দেন । অভিযোগ করা বন্ধ করে উপায় বলেন । তাহলেই ভাল হবে ।
১৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×