ইসলামের বিধান অনুযায়ী “চাঁদ দেখে রোজা শুরু ও চাঁদ দেখে রোজা শেষ হবে“ এবং সাধারণত এক চন্দ্র মাস ২৯ অথবা ৩০ দিনের রমজান মাস হতে পারে যা চাঁদ দেখার উপর নির্ভরশীল। কিন্তু ইসলামের এই বিধানকে কিছু তথাকথিত পীর ও তার অনুসারীরা একটি হাসির বিষয়ে পরিণত করেছে।যার ফলাফল হচ্ছে যে বাংলাদেশে আলাদাভাবে তিন দিন ঈদ উদযাপন করা হয়েছে যথাক্রমে ২০,২১ ও ২২শে সেপ্টেম্বর।এটা কি মুসলিমদের বিভক্ত করার চেস্টা করা হচ্ছে না?
২০শে সেপ্টেম্বর যারা ঈদ উদযাপন করেছেন তারা “আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি” এর ব্যানারে বলছেন যে পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। এই “আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি” মধ্যপ্রাচ্য-দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে তাদের মুরিদদের সাথে। সাধারণত বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ মধ্যপ্রাচ্য-দেশগুলোতে দেখা যাওয়ার পর এক দিন পরে দেখা যায়। তাই তাদের ঈদ উদযাপন এবং রোজা রাখা এক দিন আগেই হয়ে থাকে।
২০শে সেপ্টেম্বর বাংলাদেশে অধিকাংশ জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।যদিও আকাশ মেঘাছন্ন থাকার কারণে কিছু জায়গায় চাঁদ দেখা যায়নি। বাংলাদেশের “চাঁদ দেখা কমিটি” শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া সর্বসম্মতিক্রমে অনুমোদন করে আর ২১শে সেপ্টেম্বর সারা বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।
আবার দিনাজপুরের কিছু গ্রামে ২০শে সেপ্টেম্বর চাঁদ দেখা যায়নি। একটি পীরের অনুসারীরা ২১শে সেপ্টেম্বর রোজা রাখে আর ২১শে সেপ্টেম্বর চাঁদ দেখে ২২শে সেপ্টেম্বর ঈদ পালন করেছে।
আমার প্রশ্ন আমরা কি ইসলামের বিধান অনুযায়ী না তথাকথিত পীরের ইসলামের বিধানের অপব্যাখ্যা অনুযায়ী ঈদ উদযাপন করবো? আমদের কি উচিত না যে আমারা এক দিনে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। কিছু পীরের অপব্যাখ্যার কারণে আমরা মুসলমান যারা আছি তারা বিভক্ত হয়ে পরছি। হয়তো এসব পীরেরা তাদের নিজের লাভের কথা চিন্তা করে সাধারণ মুসলমানদের বিভক্ত করছে।
আমার কোন দাবী নাই। কিন্তু বাংলাদেশের মুসলমান ভাই ও বোনদের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা বাংলাদেশে সবাই একই দিনে ঈদ উদযাপন করি আর বিভক্ত না হই। তথাকথিত পীরদের ইসলামের বিধানের অপব্যাখ্যা অনুযায়ী আমরা নিজেকে পথভ্রষ্ট না করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


