অনলাইনে ক্রেডিট কার্ডে লেনদেনে অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন থেকে বাংলাদেশে বসেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আগে এটি সম্ভব ছিল না। আগে বাংলাদেশের ক্রেডিট কার্ড দিয়ে শুধু বাংলাদেশের ও বিদেশের দোকানে কেনাকাটা করার জন্য ব্যবহার করা যেত। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানাই।
তারপরও ক্রেডিট কার্ড ব্যবহার সম্পর্কিত কিছু প্রশ্ন রয়ে যায়ঃ১) সরকারী ও বেসরকারী ব্যাংকের অনেক কর্মকর্তার কাছে অনলাইনে কেনাকাটার ব্যাপারটি একেবারে নতুন। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এ ব্যাপারে কিছু কর্মশালা পরিচালনা করা।
২) ক্রেডিট কার্ড করার জন্য টিন সার্টিফিকেট লাগে। হয়ত অনেকেই ক্রেডিট কার্ড করার জন্য ভুয়া টিন সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। অনেক ব্যাংকই গ্রাহকের টিন সার্টিফিকেটের সত্যতা যাচাই করে না। কিন্তু পরবর্তীতে কোন সমস্যা হলে গ্রাহককেই তা ভুগতে হবে।
৩) অনলাইনে কেনাকাটা করে আপনি যে পন্যটি কিনেছেন তার উপর বাংলাদেশ সরকার উচ্চহারে শুল্ক আদায় করবে যখন আপনি পন্যটি দেশে গ্রহন করবেন। পন্যমূল্য+ডেলিভারী চার্জ + শুল্ক – এ তিনটি মিলে পন্যটির দাম দ্বিগুন করে দিবে। এটাও একটা প্রতিবন্ধকতা।
৪) বাংলাদেশী ব্যাংকগুলো অনলাইনে কেনাকাটা করা যায় এ রকম ক্রেডিট কার্ডের উপর উচ্চ হারে চার্জ কর্তন করতে পারে। বাংলাদেশ ব্যাংক কি তার উপর নজর দিবে?
তথ্যসূত্রঃ bdnews24.com
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন