অর্থহীনের নিকৃষ্ট ৩ গানটা শুনেছেন? কি অদ্ভুত না! কড়া বেজ গিটারের শব্দ ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে এসে কানের বারোটা বাজায় । সাথে অশ্লিল কিছু কথা, কণ্ঠ যেন নর্দমা থেকে উঠে এসেছে । গান না, যেন শুরু থেকে শেষ কোন জন্তু জানোয়ারের চিৎকার ।
.
গানের এই উদ্ভট ঘরানার ও একটা নাম আছে । নাম ব্ল্যাক মেটাল । খুন, ধর্ষণ, শ্যাটানিজম অত্যাচার, ধর্মহীনতা, যৌনবিকৃতি,সামাজিক বৈষম্য, দর্শন, রহস্যময়তা বিষয়গুলোকে জোর করে শিল্পের ভেতরে ঢুকানো হয় এখানে । তাদের ভাষাতে যেটা চরম শিল্প নামে অভিহিত !
.
কড়া বেজের আওয়াজ, ড্রামের নিপুন বিট, আর পশুর মতো আওয়াজের একজন ভোকাল... ব্ল্যাক মেটালে যা শুধু চিল্লানো হয়, ডেথ মেটালে চিল্লানোর ফাঁকে গর্জন আর গালিগালাজও চলে । তার উপর ব্যান্ডের সদস্যরা মরা মানুষের মতো সাদা মেকাপ করে আসে, গায়ে রক্তমাখা থাকে । একসময়তো দর্শকদের দিকে কাঁচা শুকরের মাংসও ছুড়া হতো ।
.
এ গানগুলোকেতো শিল্পের ধারেকাছে মনে হয়না অবশ্যই, সাথে মনে হয় এই গানগুলো যারা শুনে তারাও সাইকোপ্যাথ । One Way Fear গানটা শুনে আমার ডেথ মেটাল শোনার সবরকমের ইচ্ছে চলে গেছে ।
.
মরবিড এ্যাঞ্জেল , ক্যারেবিড করপস সহ কিছু ডেথ মেটাল ব্যান্ডের ছবি দেয়া হলো, একা অই ভদ্রলোক মরবিড এ্যাঞ্জেলের ভোকাল!
(মেটালিকা থ্রাশ মেটাল গাই, আর আর্টসেলের গানগুলো প্রোগ্রাসিভ মেটাল । দুইটার নামের শেষে মেটাল থাকলেও প্রোগ্রাসিভ মেটাল আর ডেথ মেটাল অনেক তফাৎ, প্রোগ্রাসিভ মেটালের সাথে বরঞ্চ মেলোডিক ব্ল্যাক মেটালের কিছু মিল আছে)





সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



