somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধ্রুপদী কাতানা

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'কাতানা' শব্দটি বর্তমানে জাপানিজ হিস্ট্রি বোইসড মুভি, মার্শাল আর্ট এন্ড আরপিজি গেম আর নানান সামরিক কৌশলের প্রচার ও প্রসারে মোটামুটি পরিচিত একটি শব্দ ।
অথচ এখনও অনেকেই জানেননা কাতানা আসলে কি । কেউ কেউ শব্দটা শুনেনইনি, কেউতো শুনেছেন কিন্তু জানেননা যে জিনিসটি কি, কতকজনের ধারনা কাতানা হলো তরবারির চাইনিজ প্রতিশব্দ । তাদের যে দুই একজন কাতানার মানে জানেন, তারাও হয়তো জানেননা এর পেছনের ইতিহাস । এই লেখাটা তাই সেই ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, ধ্রুপদী এবং হিংস্রাত্মক এক অস্ত্র কাতানাকে(ক্গাতানা) নিয়ে ।

বলা হয়ে থাকে বিশ্বের ইতিহাসে আজ অব্দি আসা সব তলোয়ারের মধ্যে সবচেয়ে উন্নত হলো জাপানি তলোয়ারসমূহ । আর জাপানি তলোয়ারের মধ্যে সবচেয়ে ধারালো এবং জনপ্রীয় তরবারির নাম কাতানা ।
ঈষৎ বাঁকানো , একদম পাতলা ব্লেডের এই তরবারিগুলোর দৈর্ঘ্য ২৩ থেকে ২৯ ইঞ্চির মধ্যে হয়ে থাকে, ওজন মোটামুটি ১-১.৫ কেজির মতো হয় । বিশালাকার তাচি বা একদম ক্ষুদ্র ওজায়োস্কির মতো দেখতে প্রায় একই হলেও এর সুক্ষ্ম এবং ধারালো ব্লেড আর এর আদর্শ দৈর্ঘ্য একে স্বতন্ত্র করে তুলেছে ।
তাছাড়া তাচির মতো কাতানার হাতল খুব দীর্ঘ নয় আবার একেবারে ক্ষুদ্রও নয় বরঞ্চ দুইহাতে ধরার জন্যে যতটুকু প্রয়োজন ততটুকুই এর দৈর্ঘ ।


কাতানা সম্পর্কে বহু উপকথা প্রচলিত আছে । যেমন- অনেকে বিশ্বাস করেন সামুরাই কাতানা দিয়ে যেকোন মানুষকে উলম্বভাবে দ্বিঘন্টিত করা সম্ভব ছিলো একদম অনায়াসেই ।
সামুরাই কাতানা আসলে কাতানার বিশেষ কোন প্রকার না । এই কাতানা ব্যবহার করতেন জাপানের সামুরাইরা । যাদের বলা হয় এশিয়ান নাইটস । নাইটসদের মতন এরা রাজার দেহরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, নাইটসদের মতোই এরা ছিলেন হিংস্র , ক্ষিপ্র আর উচ্চতর সামরিক বিদ্যাতে দক্ষ । ইংল্যান্ডের নাইটসদের মতো তারা আপাদমস্তক বর্ম পড়ে না ঘুরলেও শান্তি অবস্থাতে তাদের সাথে সবসময় থাকতো ছোট ছুরি ওজোয়োস্কি আর এই ধ্রুপদী কাতানা ।

বর্তমানে কাতানার ব্যবহার সহজলভ্য হয়ে গেলেও এই কাতানা সেই সামুরাইদের কাতানার মতো ধারালো নয় ।
কাতানার দেখা মিলে এমন মুভি, গেম বা শর্টফিল্মের পরিমান নেহাৎ কম নয় ।
রাশিয়ান প্রতিষ্ঠান নেক্কির শ্যাডো ফাইট ২ নামক গেমটিতে শোগুন , যে কিনা প্রকৃতপক্ষে একজন সামুরাই তাকে দেখা যায় কাতানা ব্যবহার করতে ।
বিখ্যাত হলিউড চলচ্চিত্র কিল বিল ২ এ শেষ অংশে অই ছবির প্রধান অভিনেত্রীর হাতে দেখা যায় ঐতিহাসিক গোলাকার হাতলের কাতানা ।
এছাড়াও জাপানি চলচ্চিত্র ১১ সামুরাই সহ অসংখ্য মার্শাল আর্ট নির্ভর সিনেমাতে দেখা মিলে কাতানার অনন্য ঝলক ।
.
এখন অধিকাংশ সামরিক বিদ্যাতেও রয়েছে কাতানার ব্যবহার । বাত্তোজুৎসু, ইয়াদোঁ, ক্যানজুৎসু, কেন্দু, আইকিদো, নিঞ্জিৎসু এবং টেনশিং শোডেন কাতোরি শিন্তো-রি সহ অনেক সামরিক ও তরবারি বিদ্যায় কাতানার ব্যবহার শেখানো হয় ।


অগ্নেয়াস্ত্রের জগতে যেমন একে-৪৭ বলতেই কেমন একটা সম্ভ্রম আর সম্মান জাগে ।
তেমনই ধারালো অস্ত্রের জগতের রাজা এই কাতানা । সাধারন, হালকা, ধারালো এবং ধ্রুপদী এক অস্ত্র, কাতানা !!!

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×