
সোজাসুজি বলি, এই ছবিটা দেখার পর আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন ।তারপর ভাববেন নিজের একটা বাকেট লিস্ট বানানোর কথা ।ছবিটার শেষটা খুব হৃদয়বিদারক
যাই হোক ,বহুত prelude টাইপের কথাবার্তা বলে ফেললাম ।কাহিনীর শুরুটা খানিকটা ধরিয়ে না দিলে নতুন দর্শক বোধ হয় ছবিটি দেখতে উতসাহ বোধ নাও করতে পারেন....
ছবিটি গড়ে উঠেছে মৃত্যুপথযাত্রী দুই বৃদ্ধ Edward Cole (jack nicholson) আর Carter Chambers (morgan freeman ) কে নিয়ে । Edward এক বিলিওনেয়ার ব্যবসায়ী -যে কিনা ব্যাপক শৌখিন ,আর Carter এক সবজান্তা টাইপের মোটর মেকানিক -জেনারেল নলেজে যার অগাধ বিদ্যা ।এই দুজনের জীবনযাত্রা ,চিন্তাধারা ,আচরণ - সবকিছুই ভিন্ন ।কিন্তু প্রকৃতির খেয়াল তাদের দুজনকে সাক্ষাত করায় জীবনের শেষ দিনগুলোতে -একই হাসপাতালের পাশাপাশি বিছানায় ঠাঁই হয় দুজনের ।নিজের আসন্ন মৃত্যু সম্পর্কে দুইজনই নিশ্চিত ।হাসপাতালের দিনগুলো যেমন কাটার কথা ,তেমনি কাটতে থাকে দুজনের -কর্মহীন ,অতীত জীবনের স্মৃতিচারণ করে ।কৌতূহলী Edward একদিন আবিষ্কার করে ,Carter বসে বসে একটা কাগজে কি যেন লিখছে ।সে লিখছে তার জীবনের অপূর্ণ ইচ্ছেগুলো - আর কটা দিন পৃথিবীতে থাকলে সে যা করতো ।এটার নাম Carter দেয় bucket list -ইচ্ছের ঝুড়ি ।হঠাতই পাগলাটে শৌখিন বুড়ো Edward এর মাথায় আসে এক দারুণ প্ল্যান ।একজীবনে উপার্জিত অঢেল টাকা নিয়ে নিজের আর Carter এর শখগুলো মিটিয়ে নেয়ার কাজ শুরু করে সে ।প্রথমে Carter আমতা আমতা করলেও একসময় সেও রাজী হয়ে যায় ।যেই কথা সেই কাজ - দুই বুড়ো বন্ধু বেরিয়ে পড়ে পৃথিবী ভ্রমণে ,মিটিয়ে নেয়া শুরু করে নিজেদের শখগুলো ।কিন্তু এর মাঝেও তারা ভুলতে পারেনা কিছু পুরনো স্মৃতি ,কিছু আটপৌরে হয়ে যাওয়া কাছের মানুষকে । ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে.....
imdb link
mediafire link
ছবিটি দেখুন ।ভালো লাগবে ।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



