somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের পর রিমান্ডে ইমন

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে একদিনের রিমান্ডে নিয়েছে রমনা থানাপুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত দু’টি পৃথক মামলায় আদালতে হাজির করা হয় ইমনকে।
নারী নির্যাতন মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম ইমনকে ৫ দিন রিমান্ডে নেওয়ার পক্ষে আবেদন করেন।

ইমনের পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট গাজী শাহ আলম ও মাহবুব হোসেন জয়। আইনজীবীরা আদালতকে বলেন, “মামলার বাদী জিনাত কবির ও আসামি ইমনের বিয়ে আগেই হয়েছিল। কিন্তু বিয়ে রেজিস্ট্রি না হওয়ায় জিনাত ক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করেন। বাদী আদালতে উপস্থিত আছেন, তার জামিনে আপত্তি নেই।”

আসামিকে এ সময় রিমান্ডে নেওয়ার বিরোধিতা করে জামিনের আবেদন জানান আইনজীবীদ্বয়। বিয়ের কাবিননামা ও বিবাহের সমর্থনে করা হলফনামাও আদালতে দাখিল করেন তারা।

এ সময় জিনাত কবিরও আদালতে হাজির ছিলেন। তিনি আদালতে বলেন, ‘“আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই মামলাটি হয়েছে। আমরা বিষয়টি কম্প্রোমাইজ করে ফেলেছি। তার জামিন হলে আমার কোনো আপত্তি নাই।

জিনাতের আইনজীবী নুর ইসলাম খানও ‘ইমনের জামিনে আপত্তি নাই’ মর্মে আদালতকে জানান।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ইমনকে রিমান্ডে নেওয়ার আবেদন ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে দু’দিনের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে পুলিশকে অনুমতি দেন তিনি।

এর কিছুক্ষণ পরই মাদকের মামলায় ম্যাজিস্ট্রেট এমএ সালামের আদালতে নেওয়া হয় ইমনকে। মাদকের মামলায় ইমনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার দুপুর ১টায় ধর্ষণের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন ইমনের মেয়ে বন্ধু জিনাত কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশের হেফাজতে জিনাত ও ইমনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।বিয়েতে শওকত আলী ইমনের পক্ষে উপস্থিত ছিলেন ইমনের বড় ভাই সুমন এবং গীতিকার-সাংবাদিক কবির বকুল।

এ প্রসঙ্গে জিনাত বাংলানিউজকে জানান, ১০ লাখ টাকা দেনমোহরে তারা বিয়ে করেছেন। জিনাত বলেন ‘“যেহেতু সে ভুল বুঝতে পেরেছে, আমাকে বিয়ে করে আমার সম্মান দিয়েছে তাই আমি এখন মামলা প্রত্যাহার করে নেবো।‘

‘মামলা থেকে বাঁচার জন্যই ইমন আপনাকে বিয়ে করেছে কি?’-- জানতে চাইলে জিনাত বাংলানিউজকে বলেন, ‘‘হতেও পারে। তবে সেসব নিয়ে আমি এখন ভাবছি না। আমাদের বিয়ে হয়েছে। আমার উচিত এখন ইমনকে ‘সেভ’ করা।’’

এদিকে বৃহস্পতিবার সকালে রমনা থানার ভেতরে শওকত আলী ইমন ও তার প্রেমিকা জিনাত কবীরের বিয়ে পড়ানো হয়, আসামিপক্ষে এমন দাবি করা হলেও আদালতে দাখিল করা কাবিননামায় বিয়ে পড়ানোর স্থান হিসাবে লেখা হয়েছে ১০ নম্বর কোর্ট হাউজ স্ট্রিট। যা কিনা ঢাকা জজকোর্টের পার্শ্ববর্তী কাজী অফিস। সাক্ষী হিসাবে জনৈক মো. আলী ও মঈন রেজা এবং মেয়ের পক্ষের অভিভাবক হিসাবে মামলার তদন্ত কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম স্বাক্ষর করেন।

কাবিননামায় ইমনের জন্মতারিখ দেওয়া হয়েছে ৩ মার্চ, ১৯৭১ এবং জিনাতের জন্মতারিখ দেয়া হয়েছে ২১ মে, ১৯৮৭।

উল্লেখ্য, বুধবার জিনাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ নিজের বাসা থেকে ইমনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ ঘটনায় ইমনের নামে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×