somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো মুহূর্ত - ৪

২১ শে মে, ২০০৯ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলোমেলো মুহূর্ত
এলোমেলো মুহূর্ত - ২
এলোমেলো মুহূর্ত - ৩


রাত বাড়ছে।
মাথা পুরা এলোমেলো হয়ে আছে আমার, এবং আরও এলো মেলো হচ্ছে বুঝতে পারছি। কিন্তু কিছুই করার নেই।
মাথা থেকে কিছুতেই জিনিসটা সরাতে পারছি না। হচ্ছে না, যাচ্ছে না।
হবে না।
যত সময় গরাচ্ছে অস্থিরতে বাড়ছে। কিছুতেই কিছু হচ্ছে না।
আট নম্বর সিগারেট দিয়ে নয় নম্বরটা ধরাবো কিনা ভাবছি, সিগারেটের ধোঁয়াও হালকা লাগছে।
এখন দরকার সব অনুভূতি ভোঁতা করে দেয়ার মত কিছু।
কথাটা মনে আসতেই শরীরের সেই প্রয়োজনটাই যেন মুখ্য হয়ে উঠলো। কোথাও কি নাই?
আমার এত বড় একটা ঘর?
নাই। আমি নিজেই জানি নাই। শফিকের কথায় আমি নিজেই সব ফেলেছি খুঁজে খুঁজে।
আছে, একটা জিনিস। অ্যাম্বিয়ান।
পুরা প্যাক মনে হয় আমার ঘুমের জন্য যথেষ্ট হবে। খুব তাড়াতাড়ি মস্তিষ্ক ভোঁতা হওয়া খুব জরুরি দরকার আমার। খুব।

দূরে কোথাও খুব পরিচিত একটা সুর বাজছে। সুরটা খুব বেশি পরিচিত, শুনলেই আমার মনে ভালো হয়, কিন্তু কারণটা মনে পড়ছে না।
আমি বিছানায় গিয়ে বসি পানির বোতল নিয়ে। আমার হাতে যা দরকার তা আছে, এখন কি চিন্তা আমার?

সুরটা অনেক জোরে বাজছে কোথাও, কারো ফোনের রিংটোন। ধরে না কেন???
কি যেন একটা মিস করছি কোথাও বুঝছি না। আপাতত সাদা ট্যাবলেট গুলো অনেক বেশি জরুরি।

বিছানা আবার কাঁপা শুরু হলো কেন? আবার বাজা শুরু করেছে সুরটা। কি যে ছাতা হচ্ছে এখন।
ওহ, এতো শফিকের রিংটোন।
হাত কাঁপছে কেন আমার? একটা ফোন রিসিভ করা কি এত কঠিন?

- হ্যালো।
- তুমি কি বেরোবে একটু?
- মানে?
- ঘুরতে ইচ্ছে করছে, আমি নিচে। তুমি আসো।

আমি এলো মেলো হয়ে যাই অন্যভাবে। কি হলো? শফিক এখন কি করে? বাইক নিয়ে? কেন?
আমি নেমে আসি তাড়াহুড়া করে।
শফিক হাসি মুখে দাঁড়িয়ে, তার বাইকে হেলান দিয়ে।

- তুমি??
- বেরোতে ইচ্ছে হলো যে।
- এতো রাতে?
- কেন হতে পারে না? পাগলামি কি তোমার একার সম্পত্তি নাকি?

শফিক আমার হাত ধরে টেনে নিয়ে বসায় বাইকে। কিছু বলে না আমার অস্বাভাবিক অস্থিরতায়।
বাইকের গতি লাফ দিয়ে শয়ের ঘরে চেলা যায়।
ফাঁকা শহরে এই রাত তিনটায় আর কোন পাগলের সাথে আমাদের সাক্ষাৎ হয় না।

খোলা আকাশের নিচে বাইকের সাথে হেলান দিয়ে দু'জন বসে আছি অনেকটা সময় ধরে।
ঘুমন্ত শহরের অন্ধকার সিলুয়েট বোঝা যায় এবং যায় না।

- টের পেলে কি করে যে কিছু গড়বড় হয়েছে?
- আটবার ফোন মিস হলে না টের পায় কেমনে?
- আটবার?
- টোটাল চৌদ্দ। আটবারের পরে আমি বাইক নিয়ে বের হয়ে পড়েছিলাম।
- অ।
নিরবতা আমাদের মাঝে দেয়াল তুলে না, বরং আরও কাছে এনে দেয়। নিশাচর পোকাদের শব্দ কিংবা পাখির ডানার ঝটপটানি আমাদের বিরক্ত করে না। আকাশের তারা দেখার অভ্যাসটা আমার ছোটবেলার। মাঝে কিছুদিন বাদ দিয়ে এখন আবারও হয়েছে।
- শফিক।
- বল।
- একটা কথা বোঝাবে?
- কি?
আমার অতি পুরাতন এক কৌতুহল বের হয়ে আসে আবারও। উত্তর জেনেই তাই প্রশ্ন করি, মানুষ এমন একটা মেয়েকে কিভাবে ভালো বাসে যাকে সে প্রথম যখন দেখে তখন সে একটা রিহ্যাবের দেয়াল টপকে পালাচ্ছিলো?
শফিক আমার অতি পরিচিত একটা হাসি দেয়।
আমি তার কাঁধে মাথা রাখি। এই উত্তর আমার এখন না হলেও চলবে

পরের পর্ব
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×