এলোমেলো মুহূর্ত
এলোমেলো মুহূর্ত - ২
এলোমেলো মুহূর্ত - ৩
এলোমেলো মুহূর্ত - ৪
শফিক পাগলাটে না।
এটা আমার ডিপার্টমেন্ট শফিকের না। তাহলে এই মাঝরাতে এমন কেন করলো? সারা রাত জেগে সকালে আমাকে বাসায় নামায় অফিস করছে ও, কিন্তু কেন?
শফিককে ফোন করব ভেবে মোবাইলটে খুলে তাকাতেই সময়ের নিচে তারিখটা চোখে পড়ল। আজ শফিকের জন্মদিন।
আমি থমকে যাই কিছু সময়ের জন্য। ওকে উইশ করে সেলিব্রেট করার বদলে আমি এখানে নিজের দুঃখের কথন নিয়ে ব্যস্ত? আর শফিক ব্যস্ত আমাকে নিয়ে?
নিজেকে খুব বেশি স্বার্থ পর মনে হতে থাকে, খুব খুব খুব বেশি।
জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষে হাতে দু'টা অপশন থাকে, একটা আত্মকেন্দ্রিক, আরেকটা তার উল্টা। নিজেকে প্রথম দলে দেখতে ভালো লাগলো না।এলোমেলো লাগতে থাকে আমার।
কিছু একটা করতে ইচ্ছে করছে শফিকের জন্য।এমন কিছু যা সে এক্সপেক্ট করবে না। কোনো কাজ, যে তার কাছে খুব স্পেশাল হবে।
কোন পাগলামি করা যাবে না, পাগলামি আমার জমজ বোন। অন্য কিছু। শফিক-টাইপ কিছু।
চোখ বন্ধ করতেই শফিকের চেহারাটা ভেসে উঠলো সামনে, পরিপাটি চুল, ভাঁজবিহীন শার্ট, ঝকঝকে চোখে দীপ্ত আত্মবিশ্বাস আর বড়বড় চোখের পাপড়ির জন্য কেমন যেন এক মোহনীয় মায়া তার দৃষ্টিতে।
নিজের জগতে যে পরিপূর্ণ, তাকে এমন কি দেয়া যেতে পারে??
প্যাকেট খুলে বের করতে গিয়েই দেখি শেষ সিগারেট। নতুন প্যাকেট খুলে বের করে ধরাতেই আইডিয়াটা মাথায় আসলো। কিন্তু কথা হলো, আমি পারবো কিনা আইডিয়াটা কাজে লাগাতে?
আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকাই, চোখের পাতা বুজতেই শফিক এসে হাজির হয়।
তার নির্ভার হাসি থেকে আমি জানি, আমি পারবো।
_ _ _ _
রাতের নির্জনতা আজ খারাপ লাগে না। অন্তত এখন না, যখন শফিক আমার হাত ধরে রীতিমত ফুটবল সাইজের চোখ করে দাঁড়িয়ে আছে।
আমার সব কিছুই আমার থেকে ভালো জানে ও, আমার থেকে ভালো বোঝে। সুতরাং, আমি যে কাজটা করেছি, কিংবা করিনি সে তা ভালোই খেয়াল করেছে। আমার খুবই মজা লাগছে তাকে দেখতে। সে এখনও বিশ্বস করতে পারছে না আমার মাত্র বলা কথাটা।
আমি বহু কষ্টে নির্বিকার ভাব নিয়ে দাঁড়িয়ে আছি।
শফিক আবার কনফার্ম করার জন্য প্রশ্ন করে, তুমি সত্যি সত্যি আর কখনও খাবে না সিগারেট?
পেট ফেটে হাসি আসছে আমার শফিকের বিস্ময় দেখে, কোন রকমে বলি, না।
- তুমি আজ একটাও খাওনি অবশ্য।
নিজেকেই যেন বোঝায় ও, আমি উপভোগ করি ওর এলোমেলো হয়ে যাওয়া।
শফিক আমার দু'হাত তার দু'হাতের মাঝে নিয়ে চুপ করে তাকিয়ে থাকে, ওর ফুটবল সাইজের চোখ জুড়ে কেমন এক মায়া খেলা করে - মুগ্ধ হয়ে দেখতে দেখতে আমিও কেমন যেন এলোমেলো হয়ে যাই।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



