ব্লগে ঘুরতে ঘুরতে বিমার এই পোস্টটা দেখে একটা ঘটনা মনে পড়ে গেল। গত প্রজেক্টে কাজ করার সময়কার আমার এক করুণ অভিজ্ঞতা
আমার ঢেউটিন জীবন নিয়ে দুষ্ক ভরা (
সেদিন যথারীতি মুন্না বেগম আমার বাসায়। দুজন পাশাপাশি বসে কাজ করছি, আড্ডা দিচ্ছি। একটা ব্রেকে মনে হলো গানটা দেখি।
মানুষ খাল কেটে কুমির ডাকে, আমি সমুদ্র কেটে ডাকলাম হাঙর।
মুন্নার গানটা এতই ভালো লেগে গেলো যে সে তার ইয়াহু স্ট্যাটাস দিয়ে বসলো- বুরকা পোরা মেয়ে পাগল করেচে।
শুধু তাই না, বাকি রাত সে আফসোস করে কাটালো, কেন খোদা তাকে ছেলে বানায় নাই। তাহলে সে আমার বাসার সামনে মাইক দিয়ে এই গান বাজাতো
যেহেতু এই পাগলীটারে চিনি, আমি মনে মনে তিনটা গরু কোরবানী দিলাম, খোদা ওরে মেয়ে বানাইসে তাই।
ঘটনা যদি এই খানে শেষ হইতো তাহলে আরো পাঁচটা গরু কোরবানী দিতাম মনে মনে। কিংবা যদি জানতাম কি ঘটতে যাচ্ছে।
দুইদিন পরের ঘটনা, রাত তখন চারটা, ডিজিটাল চারটা, এনালগ না।
কাজ করতে করতে মাথার ঘায়ে কুত্তা পাগল দশা, সে দিন শারিকাও ছিলো। ইয়াহুর স্ট্যাটাস "ওয়ানা বি বিচ এগেইন, কুত্তা ফাইটে কাম হইতাসে না।" ঠিক তখনই মুন্না বেগমের এই গানের কথা মনে হইলো (দীর্ঘশ্বাস ফেলার ইমো হবে)।
সেই ইউটউবে খুঁজে বের করে ছাড়লো পিসিতে।
গান শুনে এবং নাচ দেখে শারিকা মুগধ (মুগ্ধ না শুধু)। সেও নাচানাচি শুরু করে প্রায়। কই ক্লান্তি, কই কাজের চাপের পাগল অবস্থা।
আমি হা করে দুইজনের উল্লাস দেখলাম। আমার এই গানটা সেই লেভেলে অপছন্দ
এরপরে আমার করুণ কাহিনী শুরু হলো, এটাই আমাদের অনুপ্রেরণা সংগীত হয়ে দাঁড়ালো। রোজ শোনা হয়, ম্যুড বেশি খারাপ হলে দেখাও হয়।
আমার সহজ সরল ছেলেমানুষ আম্মুটাকে পর্যন্ত এই বখাটেগুলা এই গানটা দেখায় ছেড়েছে।
সে কি হাসি এক এক জনের এই গান দেখে।
তাও আমি মনে মনে চারটা উট কোরবানী দিয়েছি।
ভাগ্যিস এই জিনিস বাসা পর্যন্ত আছে। স্টুডিওতে কাজ করলে এই জিনিস স্টুডিও তে ছাড়া হত। এবং নিশ্চিত ক্লাসের বাকি বান্দর গুলা মিলে আমার জিনা হারাম করে ছেড়ে দিত
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


