somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি এমন ই

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি এখন জানালার পাশে,
স্পীকারে হালকা করে গান, হাতে এক কাপ চা,
পাশের টিনশেডের বাড়ির ছাদে বৃষ্টি পড়ছে,
আর আমি বসে তাই দেখছি।
কিছু কাক ভিজে এসে বসেছে ওপাশের বাড়ির সানশেডে,
সানশেড এখন রেইনশেড হিসেবে কাজ করছে।
একদম গা ঘেঁষা বাসাগুলো ছাড়া আর কিছু স্পষ্ট দেখা যায় না।
একটু দূরের বাসাগুলো ঝাপসা,ধুলো পরা পুরানো এলবামের মতো,
মাটির সোঁদা গন্ধ উঠে আসছে চা এর মিষ্টি গন্ধ ছাপিয়ে,
আর উঠে আসছে সোঁদা গন্ধ মাখা হাজারো স্মৃতি,
টিনের বাড়ির পেছনের মাঠটায় মনে হয় ছেলেরা নেমে গেছে ফুটবল নিয়ে,
হালকা করে দেখা যাচ্ছে তাদের ছুটন্ত অবয়ব,
বর্নার গলার সাথে মিশে যাচ্ছে টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ,
আর তা ছপিয়ে মাঝে মাঝে ভেসে আসছে দুরন্ত কৈশোরের উল্লোসিত চিৎকার,
কিছু স্বর যেন খুব চেনা, পেছনে ফেলে আসা কোনো স্বরের মতো,
ভুলে যাওয়া কোনো কন্ঠের আদলে, নাকি সব কৈশোরের উল্লাসই এক?
পাশের বাড়ির বৌটা শাড়ি দিয়েছিলো শুকাতে, তুলে নিতে ভুলে গেছে,
অঝোর ধারায় আধভেজা শাড়ি আর আধভেজা নেই,
বাতাসে অল্প অল্প দুলে উঠছে,
এক্ষুনি যেন তার পিছন থেকে কোনো চেনা মুখ উঁকি মেরে হেসে উঠবে ফোকলা দাঁতে,
ছোট্ট টোল পড়া গালে, বৃষ্টিতে ভেজার উচ্ছসিত হাসি।
উমমম, নিচের তলায় আজ ইলিশ ভাজা হচ্ছে, মাও ভাজতেন,
ঝুম বৃষ্টিত ভিজে এসে সব ভাইবোন কাড়াকাড়ি করে খেতাম ভুনা খিচুডি আর ইলিশ ভাজা,
এখন জীবনের ব্যস্ততার ভিড়ে যারা আছে দূরে।
নিচের আমগাছটা কি একটু ঝাকি খেলো?
দস্যি ছেলেগুলো নিশ্চয়ই এসে হামলা চলিয়েছে,
ঢিল ছুরেছে কি? আমরাতো ভেজা গাছ বেয়েই উঠে পড়তাম,
কত বকা খেয়েছি তার জন্য।
একটা, দুইটা, তিনটা কাক, মা তিনটা কাক!!!সদ্য গুনতে শেখা কচি উল্লোসিত গলা,
ছোটোনের গলা? নাহ সে কি করে হয়? সেতো আজ হলে থাকবে,
আহ্,বৃষ্টি ধরে এসেছে,তিতলী এখনই টিচরের বাসা থেকে আসবে,
খাওয়া নিয়ে আমার যুদ্ধ করতে হবে তার সাথে,
মনে আছে আমরা বিকেলে খেলে ফিরে এসে কত কত গুলো খেতাম,
আর আজ কালের বাচ্চরা...

গলে যাওয়া মেঘের সাথে মিশে স্মৃতিরা যেন ঝাঁপিয়ে পড়েছে আজ,
বৃষ্টি এমন ই...



২২.০৬.০৭
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২০
২৮টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×