somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প :: অন্যরকম এক ভোর

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্য উঠেছে।
যদিও আকাশে মেঘের আড়ম্বরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ফ্যাকশে আলো জানান দিচ্ছে- সে এসেছে।
পর্দা গুলো ভুলে গেছে যেন তাদের চুপটি করে দাঁড়িয়ে থাকার কথা, নেচে চলেছে এলোমেলো বাতাসের সাথে আর তাতে তাল যোগাচ্ছে উইন্ড চাইমের মৃদুমন্দ ঝংকার।
ঘর ছেড়ে বারান্দায় পা দেয় তিতলী।
এখনও মানুষের কোলাহল বাকি সব শব্দকে ছাপিয়ে ওঠেনি। এখনও গাছের পাতার সরসর শব্দ পাওয়া যাচ্ছে। এখনও পাখির ডাক শোনা যায়- শহুরে পাখির শহুরে ডাক। ভোরের এই সময়টা খুব ভালো লাগে ওর। সবসময়ই বলতো, ভোর দেখার জন্য সারারাত জেগে থাকাও সার্থক।
তিতলী বড় একটা নিঃশ্বাস নেয়।
মাথা ঝাঁকিয়ে তাড়িয়ে দেয় অনর্থক চিন্তা গুলোকে, স্মৃতি গুলোকে। ঘুম থেকে উঠেই এসব আবোল তাবোল কথা মনে করার কোন দরকার নাই। বরং সে মনোযোগ দেয়া চায়ের মশলার পরিমাণে। সকালের চাটা পারফেক্ট নাহলে তিতলীর ভালো লাগে না।
বাথরুম থেকে যখন ফ্রেশ হয়ে বেরোতেই, আয়নায় নিজের উপরে চোখ পড়ে তার। কানে যেন স্পষ্ট শুনতে পায়, এখন শুধু কাজল দিলেই হয়ে যাবে।
নিজের উপরে প্রচন্ড বিরক্ত হয় তিতলী।
ভেবেছিলো, আজ ভোরে উঠেছে, ধীরে সুস্থে সময় নিয়ে তৈরি হয়ে কাজে যাবে। কিন্তু কি সব আবোল তাবোল স্মৃতি মনে পড়ছে আজ?
নিজের এই জিনিসটার উপরে তার কোন নিয়ন্ত্রণ নাই, আর এটই সব থেকে বেশি বিরক্ত করে তাকে। একটা সুইচ থাকত- তার ইচ্ছেয় অন-অফ হতো। কিংবা কম্পিউটারের কোন ফোল্ডারের মত হত- অপ্রয়োজনীয় সব কিছু শিফট ডিলিট করে দেয়া যেত।
হাতের চায়ের কাপ নিয়ে বসে থাকে তিতলী চুপ করে, বারান্দার এক কোণে। নিজেকে হারতে দেবে না সে, এই সিদ্ধান্তে সে এখনও অটল।
বড় করে আরেকটা নিঃশ্বাস নিয়ে বুকের ভিতরের আকুলি বিকুলি করতে থাকা কষ্টগুলোকে আবারও চাপা দেয়ার প্রস্তুতি নেয়।
দূরের গির্জার ঘন্টা ধ্বনি ভেসে আসে। তিতলীকে জানান দেয় তৈরি হওয়ার সময় হয়ে গেছে।
অভ্যাস মতো পিডিএটা হাতে নিয়ে নিজের শিডিউল চেক করে সারা দিনের- সকালে বসের সাথে একটা মিটিং আছে। তার পরে রিক্রুটিং সেশন। সারাদিন সেখানেই যাবে।
রিক্রুটিং সেশন?? আজ? দ্রুত তারিখের ঘরে চোখ চলে যায় তার। গতকাল তার প্রথম বিবাহ বার্ষিকী ছিলো। ডিভোর্সের দু'মাস পরে এই তারিখটা স্রেফ একটা তারিখ বৈ আর কিছু নয়। তার পরও এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় তাকে।
দিনটা গতকাল ছিলো- কাজের চাপে খেয়াল করেনি সে। চলে গেছে দিনটা।
নিজেকে একট ছোট্ট হাসি উপহার দেয় তিতলী। হারতে দেবে না সে নিজেকে, এই সিদ্ধান্তে সে এখনও অটল।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×