somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতি পথের খুচরো চিন্তা :: কুয়াশার মাঝে ঘরে ফেরা

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কুয়াশার মাঝে হেটে হেটে ঘরে ফেরাটা খারাপ না , কুয়াশা জিনিসটা ভালই লাগে , একটু ঠান্ডা লাগে, ঘরে ঢোকার সাথে সাথে তিড়িং করে সাইনাসের ব্যাথাটা শুরু হয়ে যাবে , কিন্তু এই বলে কুয়াশার মাঝে হেটে বেড়ানোর মতো জটিল জিনিস খুব কমই আছে ... চাঁদ আছে মনে হয় আকাশে , ভোতা একটা আলো চারপাশে, উল্টা দিক থেকে আসা গাড়ীর লাইটগুলো ও কেমন ম্যাদা মেরে আছে, কমানো নাকি কে জানে । ফুটপাথের নিরাপদ উচ্চতায় হেটে ফেরার সময় গাড়ীর নিস্তেজ হেডলাইট গুলোর জন্য মায়া লাগতে থাকে। কুয়াশাটা না থাকলেই কেমন টগবগিয়ে চারিদিক আলো করে ছুটে বেড়ায় ওরা । যেন গাড়ীর সামনে বসতে পারা ১০ বছরে বাবুদের মতো ছটফট করতে থাকে খুশিতে আর কুয়াশা হলেই কেমনন ম্যাদা মেরে যায়।

আচ্ছা ম্যাদা মেরে যাওয়া জিনিসটা আসলে কি ? জানি না , শুধু জানি কিছু কিছু জিনিস মাঝে মাঝে ম্যাদা মেরে যায় । হাটতে হাটতে খেয়াল করি আশে পাশের বাড়ীগুলো কে । টানা পর্দার আড়ালে থাকা ঝাপসা আলো । ইট কাঠের দালানের জঙ্গলের শহরে দেখার কি ই বা আছে আর ?

আরো একটা গাড়ী চলে গেল পাশ দিয়ে হুস করে , টারপর টিং টিং করে একটা রিক্সা। রিক্সাওয়ালার জন্য মায়া লাগে একটু। এই ঠান্ডায় ... এর পরেই মনে হয় ব্যাটা গলাকাটা ভাড়া নিচ্ছে কুয়াশা উপলক্ষে । এটা একটা সমস্যা আমাদের । কিছু হলেই আমরা অন্যের গলা কাটতে ওস্তাদ ... ধুর

কত অপেক্ষার পর এই কুয়াশা, এই ঠান্ডা , এই শীত কৈ একটু মন ভাল করবো, নাহ ... হয়না , এই জঙ্গলে আর যাই হোক মন ভালো করা খুব কঠিন ।

একবার মনে হলো পুকুরের ধারে গিয়ে বসি । এলাকায় একটা পুকুর আছে । কিন্তু আবার শীত দেখে ভয় হলো । মোড় ঘুরতেই বাসার গলিতে ঢুকে পড়লাম । একটা বাসা সাজানো, সাদা লাইটগুলো দিয়ে । কুয়াশার মধ্যে অপার্থিব লাগছে । কেমন যেন ... আমি থমকে গিয়ে তাকিয়ে থাকি।
সাদামাটা বাসাটাকেই আজকে অসাধারন লাগছে দেখতে শুধু ঐ আলোগুলোর জন্যই । আর কুয়াশার মধ্যে টিমটিম করে অসাধারণ । হেটে হেটে পার হতে গিয়ে টের পাই নাহ, মনটা মনে হয় একটু ভাল হয়েই গেল
গায়ের চামড়া টান পরায় বুঝলাম হয়তো এক চিলতে হাসিও ফুটে উঠেছিল। কিন্তু ঠান্ডায় চামড়া টেনে গেছে । যাহ ! এই ঠান্ডায় হাসাও যন্ত্রনা ।

তাই মনে মনে একটা হাসি দিয়ে পায়ের গতি বাড়াই, ঠান্ডায় আর রিস্ক নেয়া ঠিক না...
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×