খুব খেয়াল কইরা দেখবেন, আমাদের বর্তমান ব্যাবস্থাপনায় ছদ্মবেশী দেশপ্রেমিকের সংখ্যা অনেক বেশী। কাল মহান "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" । এই উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে সারা দেশ। জাতি প্রস্তুত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য। এই উপলক্ষে অনেক গুণ্য মান্য ব্যাক্তিবর্গ সিদ্ধান্ত নিয়েছেন ২১' উৎযাপনের । যার মধ্যে উল্লেখযোগ্য হোল কাল কে কি রঙের পাঞ্জাবী কিংবা শাড়ী পরবে- কোথায় কোথায় ঘুরবে, কোথায় খাবে প্রভৃতি! প্রশ্ন হোল আমাদের এই সব ব্যাক্তিবর্গ একুশ সম্পর্কে কতটা সচেতন! আমি বিস্মিত হয়ে যাই , যে আজও আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানে না কাল কি হয়েছিল! কেউ বলে কাল যুদ্ধ হয়েছিল, কারো মনে সন্দেহ ২১ কি "৫২" তে নাকি "৭১" এ সংঘটিত হয়েছে! এ লজ্জা কার! আমি হলফ করে বলতে পারি কাল যারা নানান ঢং এ নানান রঙ্গে সেজে গুঁজে শহীদ মিনারে যাবেন তাদের অনেকেই জানেন না কি এই একুশের মর্ম! একুশ এখন মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই স্বীকৃত! আমরা ভুলে গেছি একুশ প্রথমে "শহীদ দিবস" তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস! একুশে ফেব্রুআরি আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। একুশের চেতনা আমাদের সকলের মধ্যে জাগ্রত হওয়া বাঞ্ছনীয়! তাই সেই সব রঙ্গিন পাঞ্জাবীধারী মানুষ গুলোকে বলতে চাই আপনারা ভাষা শহীদদের সম্মান দিতে না পারলে ক্ষতি কিছু নেই, কিন্তু এরকম লোক দেখানো দেশ প্রেম দেখাতে গিয়ে তাদের কে অসম্মান করবেন নাহ। আমার ক্ষুদ্র পরিসরে জানা মতে বাংলাই একমাত্র ভাষা যার স্বীকৃতির জন্য রাজপথে জন্ম দিতে হয়েছে এক নদী রক্তের, বাংলাই একমাত্র ভাষা যার জন্য একযোগে বিশ্বের ১৮০ টি কিংবা তারও অধিক দেশে পালিত হয় বিশ্ব মাতৃভাষা দিবস। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় বেঁচে রই! বাংলা আমার সম্মান , বাংলা আমার ঐতিহ্য, বাংলা আমার প্রান। বাংলা আমার অহংকার।
তাই একুশের প্রথম প্রহরে সবাইকে বলতে চাই, একদিনের জন্য নয় পারলে প্রতিদিনের জন্য বাঙ্গালী হন, দেশ কে ভালবাসুন, বাংলাকে সম্মান দিন।
''আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুআরি,
আমি কি ভুলিতে পারি"
একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙ্গালী।।
জয় বাংলা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


