somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল থাকুক তারা

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এটা কি ঢাকা?
-হুম,কে আপনি?
-মিথিলা আছে?
-না মিথিলা নামের কেউ এখানে থাকেনা, রং নাম্বার।
-এটা ঢাকা না?
-হুম,ঢাকা। বাট রং নাম্বার,
-কি বলেন, মিথিলা তো ঢাকায় থাকে,
-ধুর,,
.
আর কিছু না বলে ফোন রেখে দিল ইভা।
এ নিয়ে দিতীয় বারের মত কল করল লোকটা, ইভা বিরক্ত হয়না খুব সহজে কিন্তু এখন সে বিরক্ত খুব বিরক্ত।নাম্বার টা ব্লক লিস্টে পাঠিয়ে দিল।নয়ত ঐ নাম্বার থেকে যে আবার ফোন আসবে না, এ বিষয়ে টা ফেলে দেয়া যাচ্ছেনা। ।প্রতি রাত্রেই এমন দু একটা ফোন আসছে।
.
আবার ফোন বাজছে,এটাও আননোন নাম্বার।
রিসিভ না করলে কল দিতেই থাকবে।এই মধ্য রাতে বিরক্ত কেন করে মানুষ গুলো ইভার মাথায় আসেনা।বিরক্তি নিয়েই ফোন টা ধরল ইভা।
-হ্যলো,
-কে মিতু,
-না এখানে মিতু নাই,
-আপনি কে?
-কেউ না,রং নাম্বার। ফোন রাখেন।
-আচ্ছা,আপনার নাম কি?
-ফাহিম নাকি,
-হুম, না ফাহিম না কোন ফাহিম।
-আমি জানতাম ফাহিমই হবে,
-না ফাহিম না,
-মিথ্যা বলিও না,
-নাহ,
-সত্য বলো,নয়ত ফোন রেখে দেব।
-রেখোনা,হুম আমি।
-ধন্যবাদ,,সত্য বলার জন্য।
-তুমি কিভাবে জানলে?
-এমনিতেই,তোমার কন্ঠ চিনি।
.
কথাটা বলে মনে হল ইভা ভুল করে ফেলল। এটা বলা ঊচিৎ ছিলনা।পরক্ষনেই আবার বলতে লাগল,
- তুমি রোজ রাত্রে ফোন দেও তাই না,
-হুম,সরি
-কেন দাও
-তোমার কন্ঠ শুনতে,,,,
.
কথাটা দুপাশে নিরবতা ফেলে দিল।কিছু কথা আছে যেগুলোর পর আর কিছু বলা যায়না,এ কথাটাও তেমন।
নিরবতা খুব কঠিন জিনিষ,এটা ভেদ করা কঠিন। ইভা কঠিন মেয়ে,ওই নিরবতা ভেঙে বলল,
-এমনিতে কল দিলেই পারো,রং নাম্বার থেকে কল দিয়ে কি লাভ?
-পারি,তখন তো বিরক্ত হবা,
-এখনো তো বিরক্ত হচ্ছি।
-এখন অজানা কারো উপর বিরক্ত হচ্ছ,তখন ফাহিম নামের ছেলেটার উপর বিরক্ত হবা।
.
এর প্রতিউত্তরে কি বলবে ইভার জানা নেই।
ইভার ব্যাপারটা বোঝে ফাহিম,ফাহিম আবার বলে,
-কেমন আছ?
-ভাল,তুমি?
-যেমন থাকার কথা ছিল,
-ও,আর কিছু বলবে।
-বিরক্ত হচ্ছ?
-না,
.
ইভা বিরক্ত হয়না,ইভা ভয় পায়।আবার মায়ায় পরে যাওয়ার ভয়।ও দুবছর আগের ইভা নেই।ও বদলে গেছে,বদলে গেছে ওর জীবন।
.
-তোমার মনে আছে ইভা
-কি?
-একবার যে আমি তোমার সাথে এক সপ্তাহ দেখা করিনি,তখন তুমি কি কি করেছিলে
.
ইভা উত্তরে কিছু বলেনা,ওর মনে আছে সব। এইতো সেদিনের কথা,ফাহিমের দেখা নেই সপ্তাহ খানেক,তার সাথে ফোন ও বন্ধ। ইভার সে কি টেনশন। এমনিতেই পাগল টাইপ ছেলে ফাহিম। কখন কি করে কেউ বোঝেও না, জানেও না। হঠাৎ সে রাত্রে ইভার ফোন বেজে উঠল, দেখে ফাহিম।
ফোন ধরতেই ফাহিম বলে,নিচে আসো একটু দেখি তোমাকে। ইভার মনে হয়েছিল ওর জীবন ওর জন্য নিচে অপেক্ষা করছে।
নিচে গিয়ে ফাহিমের বুকে মাথা লুকিয়ে বার বার বলা ভালবাসি,এসব ভোলা যায়না।
.
এসব বলা ও যায়না এখন।বলা উচিৎ ও নয়।
ফাহিম একাই বলে যায়,
-তুমি কত কেঁদেছিলে,কত বার ভালবাসি বলেছিলা,
-উম,
-এখন কত পাল্টে গেছ?
-তুমিও পাল্টে যাও,
-পারিনা,,
-চেষ্টা করো ।
.
কিছু মানুষ খুব সহজে বদলে যায়,কিছু মানুষ চেষ্টা করেও বদলাতে পারেনা। তারা কখনো বদলায় না তারা আগের মতই থেকে যায়।ফাহিম ও তেমন। কত চেষ্টা করেও বদলাতে পারেনা।
.
ফাহিম আবার বলে,
-আমরা আগের মত হতে পারিনা,
-না,
-কেন,
-এমনিতেই,
-ভালবাসি,
-জানি,
-তবুও,
-শুধু ভালবাসা দিয়ে সব হয়না,অনান্য চাহিদাও আছে।
-হুম,
.
আবার দুপাশে নিরবতা।ফাহিম আবার বলে,
-নতুন কাওকে পেয়ে গেছ?
-হুম,
-কেমন?
-ভাল,
-ভালবাসে?
-হুম।
-আচ্ছা,রাখি তাহলে।
.
ফাহিম ফোন রাখতে চায়না,তবুও আর শুনতে ইচ্ছা করছে না ইভার কন্ঠ।বিষাদ ময় লাগছে সব।ইভা বলে,
-কাওকে খুঁজে নিও,
-পারিনা,
-চেষ্টা করো,
-হুম,রাখি। ভাল থেকো।
-তুমিও,
-হুম,আমিও।
বিদ্রুপ কন্ঠে বলে ফাহিম।ইভা বলে,
-আর ফোন দিও না।
-আচ্ছা।
.
ফোন কেঁটে দেয় ইভা, তবুও নিরবতা কাঁটেনা ফাহিমের, কাঁটেনা হতাশাও।মানুষ গুলো বদলায়, বদলাতে বদলাতে এমন ভাবে বদলে যায় তখন নিজেকেও চিন্তে পারেনা।ইভাও তেমন বদলে গেছে।

তবে ইভা ভাল আছে, নতুন কাওকে পেয়ে গেছে।
কে জানে পেয়েছে নাকি পায়নি, হয়ত সেও একাই আছে।সত্যি তো ভালবাসা দিয়ে সব হয়না। ফাহিমের এই নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে দেয় ইভা।মানা করে দিয়েছে কল করতেও।যদিও ইভা জানে ফাহিম আর ফোন দেবেনা।তবুও ব্লক লিস্ট বড় করার ইচ্ছা।
মায়া বাড়াতে কেউ চায়না,কেউ নিজের দূর্বলতা প্রকাশ করতে চায়না।সবাই নিজেকে সুখী প্রকাশ করে আলাদা প্রশান্তি পায়।
.
ফাহিম চায় ইভা ভাল থাকুক,সে ভাল থাকলে ফাহিম ও ভাল থাকবে। তাই ফোন বুক থেকে ইভার নাম্বার ডিলেট করে দেয়,সে নাম্বার মন থেকে ডিলেট হয়না।চেষ্টার কমতি নেই,হবে হয়ত একদিন।
.
.
.
-নাহিদ পারভেজ নয়ন
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×