somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে পড়ে ২জি ইন্টারনেট

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট এর ব্যবহার প্রথম শুরু করেছিলাম সেই ২০০৭ সালে। তখন গুগল এ সার্চ করা ছাড়া আর কোন বিশেষ ওয়েবসাইট এর কথা মনে নাই এখন। তবে কয়েক মাস পরেই খোঁজ পেয়েছিলাম মিগ৩৩ দিয়ে চ্যাটিং, নেটওয়ার্কিং আর স্বল্প পরিসরে মিগ বন্ধুদের ইমেইল করা দারুন মজার একটা সফটওয়্যার।



২০০৮ সালে এসে ইয়াহু দিয়ে আমার দ্বিতীয় ইমেইল খুলেছিলাম। এখনকার রমরমা জিমেইল তখন প্রায় অপরিচিত একটা সার্ভিস। ইমেইল মানেই ইয়াহু ছিলো তখন।

ইয়াহু ইমেইল ব্যবহার করে ওয়াপট্রিক এ ওয়াপ সাইট খোলা, বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের মেইল এ মেইল করা, স্প্যাম মেইল ও সময় নিয়ে পড়া এমনকি উত্তর দেওয়া ছিলো সে সময় মুটামুটি খেলার ই একটা অংশ।

ডাউনলোড বলতে সে সময়ে সিনেট নামক সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করতাম। তবে নিজের বসগিরি মুটামুটি ধরে রাখার জন্য বিশাল আকারের সফটওয়্যার এর কালেকশান সিডি পরবর্তিতে ডিভিডি ছিলো দারুন এক মজার অংশ।

গান বা ভিডিও এর জন্য ফানমাজা, সংস পিকে, মিউজিক.কম.বিডি ছিলো দাপুটে ওয়েবসাইট। গ্যাজেট ও সীমিত পরিসরেই পেয়েছিলাম সে সময়। অডিও শোনা, একটু রিমোটলি পিসি কনট্রোল করতে পারা তখনকার ম্যাজিক দেখানোর অন্যতম উপায় ছিলো।

ফেসবুকে ২ জি দিয়েই প্রথম প্রবেশ করেছিলাম। মাত্র ৭ জন বন্ধু নিয়ে প্রায় বছর খানেক পার করেছিলাম। নাহিদ নামে সারা বিশ্বের ১২ জনের নাম পেতাম তখন। সবাইকে মেসেজ করে জানিয়েছিলাম যে আমিও নাহিদ। এদের কয়েকজন নাহিদ নামের মেয়েও ছিলো।

জিপি এর এটা ওয়েব কেয়ার নামের সার্ভিস ছিলো। ওটা দিয়ে চ্যাট করেই অনেক সমাধান করা যেতো। বিশেষ করে এফএনএফ পরিবর্তন ছিলো অনেক উচ্চ মানের সার্ভিস এর মধ্যে একটা। পাড়ার মোবাইল সার্ভিস বা ছবি তোলার দোকানগুলোতে এ নিয়ে আমার বেশ চাহিদা ছিলো এবং বেশ উপভোগ করতাম প্রিমিয়াম গেস্ট হিসেবে।

মুটামুটি ২জি দিয়ে আমার যতটা চর্চার সময় পার করেছি, ৩ জি এসে একটা পাতাও হয়তো ঠিক মতো পড়ে উঠতে পারিনা। সলুশান ভিত্তিক ফোরাম এর চাইতে এখন কুইক ভিডিও তেই সমাধান দেখছি। থ্রিজি এসে প্রায় হাজার খানেক দুয়ার খুলে হয়তো দিয়েছে, তবে রিমার্ক করে রাখার মতো খুব বেশি ঘটনা মনে পড়ে না এভাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×