somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনশেষে আপনি ফিরে আসুন ওবাইদুল কাদের এমপি

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৮৯ সাল... মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ এর বুকে তীব্র ব্যথা হলে দ্রুত তাকে কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। পরীক্ষা করে ধরা পড়লো ধমনিতে চর্বি জমে ব্লক হয়ে গেছে। এই জন্য এনজিওপ্লাস্টি করতে হবে, কিন্তু এনজিওপ্লাস্টি করার সুবিধা মালয়েশিয়াতে তেমন ভাল ছিল না। ডাক্তাররা তাকে পাশের দেশ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু মাহাথির মোহাম্মদ বেঁকে বসলেন। ডাক্তারদের বললেন, "কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে চিকিৎসা নিতে যায়, এর অর্থই হলো তার নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা একদমই ভালো না। এটা তার ব্যর্থতা। বিদেশে গিয়ে আমি চিকিৎসা করাতে পারলেও আমার জনগণের তো সে সামর্থ নেই। আপনারা বলুন কতদিনের ভিতর উন্নত এনজিওপ্লাস্টির প্রযুক্তি দেশে আনতে পারবেন?"

ডাক্তাররা অনেকবার তাকে বুঝালেন। কিন্তু মাহাথিরমোহাম্মদ তাঁর সিদ্ধান্তে অটল। উপায়ন্তর না দেখে মালয়েশিয়ার চিকিৎসকরাই করলেন তার হার্ট বাইপাস সার্জারী। সুস্থ হলেন তিনি।

এই ঘটনার তিন বছর পর... ১৯৯২ সালেই মাহাথির মোহাম্মদ এর চেষ্টায় স্থাপিত হয়েছিলো ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট অফ মালয়েশিয়া। আরো দুই বার হার্ট এটাক হয়েছিল তার। প্রতিবারই তিনি চিকিৎসা নিয়েছিলেন তার নিজের প্রতিষ্ঠিত হার্ট ইনস্টিটিউটে।

কিছু একটা হলেই দিলেন দৌড় সিঙ্গাপুরের পথে....! সিঙ্গাপুর যাদের চিকিৎসার জায়গা,সে রাজনীতিবিদরা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে শতভাগ আন্তরিক হওয়ার প্রশ্নই উঠে না! সরকারি দল, বিরোধী দল সকলেই সমান।

আমার প্রস্তাব হচ্ছে সকলেরই চিকিৎসা হোক দেশের হসপিটালে প্রচলিত ব্যবস্থায়,জনসাধারণকে বঞ্চিত রেখে নেতা নেত্রীরা ফাইভ স্টার চিকিৎসা নিবেন বিদেশের নামিদামী হসপিটালে এটা কোন ভাবেই ইনসাফ হতে পারে না। সকল ক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠিত হোক। বাঁচলে সবাই বাঁচি, মরলে সবাই মরি। বাংলাদেশের মধ্যেই তো সিঙ্গাপুর, লন্ডন, প্যারিস আছে।

দিনশেষে আপনি ফিরে আসুন ওবাইদুল কাদের এমপি। কারণ আমরা আপনাকে অনেক ক্ষেত্রে পছন্দ না করলেও একটি ক্ষেত্রে সবথেকে আপনি পছন্দনীয়, সেটা হলো আজ অবধি আপনি দূর্নীতি মুক্ত আছেন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×