somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত ডাঃ আইজু। আপনার পরিচয় ফাঁসের ঘটনাটিকে "নাটক" বলতে বাধ্য হচ্ছি।

০৩ রা মে, ২০১৩ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইজুর নাম-পরিচয় ফাঁসের ঘটনাটিকে আমি মনে-প্রানে সাজানো নাটক বলেই মনে করি। কেন মনে করি? অনেক কারন। তার পরিচয় বের করার যে প্রসিডিওর এর বর্ণনা দেয়া আছে তাতে যথেষ্ট দৃশ্যমান ফাঁক-ফোকর আছে। তার সাথে আছে আইজুর আচরনগত বৈপরীত্ত। কথা বাড়াবো না আর। মূল কথায় আসি।

আইজুর এই তথাকথিত পরিচয় প্রকাশের কাহিনীটাকে আমার একটা ব্লগীয় ও ফেসবুকীয় ডাইভার্শন ছাড়া কিছুই মনে হচ্ছে না। এ যেন এক ইস্যুকে ধামাচাপা দিতে আরেক ইস্যু ব্যবহারের সেই পুরাতন রীতি। যদি বলি, সাভার হত্যাকান্ড থেকে ব্লগার/ফেসবুকারদের নজর পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘোরাতেই আইজুর এই আত্নহত্যা? কিংবা-- যদি বলি,

শাহবাগ এর মত এত বড় ইস্যু হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে ব্যবহৃত হয়েছে "আইজু" নিকটি। এই নিকটি আওয়ামীপন্থী সবাই জানে। হঠাৎ সে ইমরানের পায়জামা ধরে টানাটানি শুরু করলো (এটা কিন্তু শুধু আইজু করেনি। আরো অনেকেই করেছে। একদম নতুন কিছু সে করেনি ইমরানকে নিয়ে। যাস্ট বহুল ব্যবহৃত একটা ইস্যু নাড়াচাড়া করেছে সে)। এরপর হঠাৎ আবিষ্কৃত হল এই নামের পেছনের মানুষের একজন নাকি (মেসকাথ উদ্দিন) বিরাট ইসলামিক মাইন্ডেড লোক, তীব্র হাসিনা আর আওয়ামীলীগ বিরোধী!! এতবড় ইসলামী মাইন্ডেড, তীব্র হাসিনা আর আওয়ামীলীগ বিরোধী একজন মানুষ এতদিন এত তীব্র আওয়ামীবান্ধব পোস্ট লিখে গেছেন? আর এ-টিম এর মত এত টেকনিক্যাল আর ট্যাকটিকাল টিম কিছুই টের পায়নি? নাকি কৌশলে "আইজু" নিক এর পিছনের মানুষগুলো অবস্থা বেগতিক দেখে তাকে শাহবাগ এর বিপক্ষে ব্যবহার করে তার "গালিসর্বস্ব" ইমেজকে ব্যবহার করলেন ইমরানকে আবার জাতে তুলতে, আলোচনায় আনতে?

হেফাজতের জনসমাগম ঠেকাতে, শাহবাগ তথা ইমরান এর ইমেজকে বাঁচাতে, সাভার ট্র্যাজেডি থেকে অনলাইন ডাইভারশন ঘটাতে "আইজুর পরিচয় ফাঁস" এর চাইতে কার্যকর অস্ত্র আর কি হতে পারতো?

পরিশেষে, আইজুর পরিচয় ফাঁস হলো। সে থাকে আমেরিকায়। দেশে তো না। তাকে ধরে পুলিশ পেটাবে, আততায়ী আক্রমন করবে সেটা তো আর হচ্ছে না। আর তার চাইতে বড় কথা, পরিচয় তো ফাঁস হয়েই গেছে, এখন কেন এ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হল? যদি বলি ক্রস-চেকের ভয়ে? নাকি এটা যে একটা সাজানো নাটক তার প্রমান মুছে ফেলতে?

বটম লাইনঃ "আইজু" নিক এর এক মালিক নাকি চট্টগ্রাম মেডিকেল থেকে পাস করা। খুব ভালো। তার পরিচয় ফাঁসের পোস্টটি পড়েছেন? কার লেখার ধরনের সাথে মেলে? অকালমন্দ কে লিয়ে ইশারাই কাফি। বাকিটা বুঝে নিয়েন।

তবে তারা সফল। কাল সারাদিন আমরা সাভার-হেফাজত ভুলে "আইজু" নিক নিয়েই মেতে ছিলাম।



[তার পরিচয় ফাঁসের কাহিনীবিষয়ক মূল পোস্ট পাবেন এখানে http://projonmoblog.com/darkjustice/12074.html . ভালো করে পড়েন। কিভাবে তার পরিচয় উম্মোচন করলেন জিনিয়াসরা(!)। যে উপায়ে তারা পরিচয় বের করেছেন সেখানে নিজেকে রাখুন। টেকনিক্যাল ফাঁক-ফোকর গুলো নিজেই বুঝতে পারবেন। তবুও বুঝতে সমস্যা হলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন। সন্দেহের জায়গা গুলো আমি পয়েন্ট আউট করে দেব। তারপর ভেবে দেখবেন। আর তারপর এটা নাটক না অন্য কিছু সে সিদ্ধান্তের ভার পাঠক আপনার নিজেরই]
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:২১
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×