somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেটস হ্যাভ আ নাইস টাইম উইথ ফ্রেন্ডস এট কে এফ সি উইথ ডাবল হানি ক্রিমি স্পেশাল ল্যাটিন স্যান্ডউইচ

০৯ ই মে, ২০১৩ ভোর ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বী, হেফাজতীরা কাল ভয় পেয়ে পালাইছে। ওরা ভীতু।
হেফাজতীরা বোকার মত গুলির সামনে দাঁড়াইছে। জ্বী, তারা বোকা।
হেফাজতীরা কোরান পুড়াইসে। ওক্কে। ওক্কে। তারা নাস্তিক।
হেফাজতীরা কতকিছু বলছে, বাট কিছুই করতে পারে নি। তারা ঠুঁটো জগন্নাথ।
অবস্থান ধর্মঘট করতে আসছে চিড়া-মুড়ি নিয়ে !! হাউ পুওর দে আর !!
ওরা অপরিনামদর্শী, অবিবেচক, কুসংস্কারাচ্ছন্ন এবং আমার আপনার বর্তমান দুনিয়ায় অচল।

আমি আপনি খুব সাহসী। চালাক। আস্তিক। মহাপরিনামদর্শী, মহাসুবিবেচক, সুসংস্কারাচ্ছন্ন এবং বর্তমান দুনিয়ায় প্রচণ্ড গতিতে সচল।

আমরা আরমার কার, টিয়ার শেল, শর্ট গান দিয়ে দুশো তিনশো লোককে এক ঘণ্টাতেই সাফাসাফা করে ফেলতে পারি। তাদের মতো “ কোরান পুড়ছে” ইস্যু নিয়ে ধর্ম ব্যবসা করি না। উস্কানি দেয়ার দোষে দুই চারটা টিভি চ্যানেল বন্ধ করে দেয়া আমাদের কাছে দশ মিনিটের ব্যাপার।

সো দুনিয়াতে কিছু ভীতু, বোকা, কুসংস্কারাচ্ছন্ন মানুষের মৃত্যুতে আমাদের কিছুই যায় আসে না। যত মরবে তত লাভ; এই আধুনিক আমাদের। কিছু মানুষ মরছে। সো? ওরাও তো পুলিশ পিটাইছে। গাড়িতে আগুন দিছে। জনগনের জান-মালের ১২টা বাজাইছে।


কি বললেন? বিশ্বজিৎ? থাবা বাবা? শেয়ার কেলেঙ্কারী?


ওরে ছাগু!! ওই সব আওয়াজ তোল!! ন- তে নাহিদ। তুই রাজাকার!! তুই রাজাকার!!


শিট!! এই সামান্য টপিক নিয়ে স্ট্যাটাস লিখে কত টাইম লস করে ফেললাম।
কে এফ সি তে যাই। লেটস হ্যাভ আ নাইস টাইম উইথ ফ্রেন্ডস এ্যাট কে.এফ.সি. উইথ ডাবল হানি ক্রিমি স্পেশাল ল্যাটিন স্যান্ডউইচ। লেটস সেলিব্রেইট দ্যা মোমেন্ট।
.
.
এই স্টোরি স্ট্যাটাস এর মোরাল কি?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
জ্বী। সাতদিন আগে আপনার দেশে সাভার নামক জায়গায় বিল্ডিং "ঝাকাঝাকিতে" ৬০০ লোক মারা গেছে। ৫ই মে রাত থেকে সেই ঘটনাটিকেও আপনার কাছে যথেষ্ট “হজমযোগ্য” মনে হচ্ছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×