১. কোন ব্যাক্তির নিজস্ব ছবি না হলে তাকে ট্যাগ করবেন না। ট্যাগ করার মানে হলো ছবিটিতে ঐ মানুষটি আছেন। কোন প্রচার প্রোপাগান্ডা, বিজ্ঞাপন, ধর্মীয় বা রাজনৈতিক ছবি- যাই হোক না কেন, ট্যাগ করবেন না। এতে কোন সওয়াব নেই। উদ্দেশ্য যত মহৎই হোক, মানুষের বিরক্তির উদ্রেক করে তার মনের ভেতর প্রবেশ করা অসম্ভব।
২. মানুষের ওয়ালে ব্যাক্তিগত কথা লিখবেন না। ব্যাক্তিগত কথা বলার জন্য মেসেজ অপশনটিতো রয়েছেই। আপনার একান্ত গোপনীয় ব্যাক্তিগত আলাপ-সালাপ মানুষের সামনে হোক, তা কি আপনি চান? পাবলিকলি বলা যায় এমন কথাগুলোই শুধু ওয়ালে লিখবেন।
৩. স্ট্যাটাস বা কমেন্ট করার সময় বানান ভুল করবেন না। এটা খুবই খ্যাত কাজ, আপনার ব্যাক্তিত্বের জন্য ভালো নয়।
৪. নির্দিষ্ট বিষয়ের স্ট্যাটাস বা আলোচনায় অন্য বিষয় বা ব্যাক্তিগত আলোচনা টেনে আনবেন না। আলাদাভাবে বলুন।
৫. ছবির নিচে ‘লাইক দিন’ বা ‘শেয়ার করুন’ জাতীয় আজাইরা কথা লিখবেন না। ভিক্ষা করে লাইক নেয়াটা নয়া ‘ফেসবুক পতিতা’বৃত্তির লক্ষন। আপনার কথা বা ছবি মানসম্পন্ন হলে মানুষ এমনিতেই পছন্দ করবে। এটা চেয়ে নেয়ার বিষয় নয়।
৬. গ্রামার ঠিক নেই, বানান ঠিক নেই, শুধু আপনার মতের সাথে মিলে যায়, সে কারনে কোন কিছু শেয়ার করবেন না। এগুলো বুদ্ধিবৃত্তিক দৈন্যতার পরিচায়ক।
৭. রুচিশীলতার পরিচয় দিন। আরবি লিখাযুক্ত ছবি মানেই তা সওয়াবের বস্তু নয়। ইসলামকে খ্যাতভাবে উপস্থাপন করার অধিকার কারও নেই, সেটাকে ছড়িয়ে আরও মানুষের হাসির উদ্রেক করার প্রয়োজন কি?
৮. চিন্তাশীলতার পরিচয় দিন। আপনার স্ট্যাটাসে আপনার ব্যাক্তিত্বের প্রকাশ ঘটে। কমেন্ট প্রকাশ করে আপনার চিন্তার গভীরতাকে। তাই ভেবেচিন্তে লিখুন।
৯. বাংলা-ইংরেজি মিলাবেন না। যে কোন এক ভাষায় এক অক্ষরে লিখুন। অভ্র আয়ত্ত করা খুব কঠিন কাজ নয়। শুধু একটু প্র্যাকটিসের প্রয়োজন।
১০. নির্দিষ্ট কিছু গ্রুপ থাকে যেমন- কোন ব্যাচের গ্রুপ, কোন প্রতিষ্ঠানের গ্রুপ, বন্ধুদের গ্রুপ, কলেজ-ভার্সিটির গ্রুপ। এখানে বাইরের কেউ প্রবেশাধিকার চাইবেন না। শুধু শুধু ঝামেলা করে লাভ কি? আপনার গ্রুপে আপনি যান। না থাকলে তৈরি করে নিন।কাউকে বিরক্ত করবেন কেন?
আশা করি কিছু মানুষের বোধোদয় ঘটবে, আমারা পাবলিক অযাচিত বিরক্তির হাত থেকে বাঁচবো। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


