সাম্প্রতিক জাফর ইকবাল ও তাঁর মেয়ে বিতর্ক নিয়ে শুধু এটুকুই বলতে চাই....
০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বরাবরই আস্তিক-নাস্তিক বিতর্কের বাইরে থাকতে চাই। আমার ঈমানে আমি শক্ত। এই হাদিসটি আমি কঠিন ভাবে অনুসরণ করার চেষ্টা করি,
"আবু হোরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, তার হয় উত্তম কথা বলা উচিত অথবা চুপ থাকা উচিত।" তাই যে বিষয়ে আমি যথাযথ পাল্টা উত্তর দিতে পারবনা সে বিষয়ে চুপ থাকাই শ্রেয় বলে মনে করি।
এটা ঠিক যে জাফর ইকবালের বিরুদ্ধে নাস্তিকতার একটা অভিযোগ সবসময়ই চলে আসছে। তিনি যদি তাঁর লেখায় বোরকা কে নারী উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে কোনোভাবে উপস্থাপন করেন তাহলে আমাদের তো উচিত ইসলামের আলোকে নারীদের জন্য বোরকার প্রয়োজনীয়তা এবং সেটা প্রতিবন্ধকতা নাকি সহায়ক তা যুক্তি তথ্য দিয়ে ব্যাখ্যা করা । কিন্তু সেদিকে না গিয়ে আমরা কত কষ্ট করে, না জানি কত রাতের ঘুম বাদ দিয়ে তাঁর মেয়ের ছবি যোগার করে তা নিয়ে ব্যাপক হইচই শুরু করে দিলাম !! তাতে কি আমাদের আস্তিকতা এবং জ্ঞ্যানের বিচ্ছুরণ হলো নাকি আমাদের পাল্টা জবাব দিতে না পারার অক্ষমতার নির্লজ্জ বহিঃপ্রকাশ হলো ?
আর শেষে, একটি পোষ্টে ব্লগার আম-আঁটির ভেঁপুর একটি কমেন্ট উদ্ধৃত না করে পারছি না,
"আমি তাঁর লেখার একজন ভক্ত। তবে তিনি কোনো কিছু লিখলেই সেটা দৈববাণীর মত প্রতিভাত হয় এক শ্রেণীর লোকের কাছে। আবার আরেক দলের কাছে তাঁর প্রতিটি নির্দোষ বক্তব্যও অসহ্য। এ থেকে বোঝা যায়- আমাদের দেশে সহনশীলতা, মুক্তচিন্তা এবং বাকস্বাধীনতার অবস্থান কোথায়।" কারণ আম-আঁটির ভেঁপুর সাথে আমি চরম ভাবে সহমত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন