somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একবার পড়ে বলুন তারপরও কি মাতাল অথবা অসতর্ক অবস্থায় গাড়ি চালাবেন ???

১৫ ই নভেম্বর, ২০১১ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" আমি তখন একটি শপিং সেন্টারের একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম । ৮-৯ বছরের একটি ছেলেকে দেখলাম একজন ক্যাশিয়ারের সাথে কথা বলতে ।

ক্যাশিয়ার বলছিল, " আমি দুখিত,কিন্তু বাবা তোমার পর্যাপ্ত পরিমান টাকা নেই এই পুতুলটি কেনার জন্য ।" তখন শিশুটি আমাকে দেখে বলল, " আঙ্কেল, আপনি একটু দেখেন তো আমার কাছে যথেষ্ট পরিমান টাকা আছে কিনা ।"

আমি তার টাকা গুনলাম এবং বললাম," আসলেই তোমার কাছে যথেষ্ট টাকা নেই বাবু । " ছেলেটি তখনও পুতুলটি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল ।

শেষ পর্যন্ত আমি তাকে বললাম যে সে পুতুলটি কাকে দিতে চাচ্ছে । সে বলল, "এই পুতুলটি আমার বোনের খুবই প্রিয় ছিল এবং সে এটি সবসময় কিনতে চাইত । আমি তার জন্মদিনে এটি দিতে চেয়েছিলাম । কিন্তু আমার বোন এখন স্রষ্টার কাছে চলে গিয়েছে । বাবা বলেছে, মাও নাকি খুব শিগ্রি চলে যাবে । তাই আমি আমার মার কাছে এই পুতুলটি দিতে চাই যেন মা আমার বোনের কাছে তা পৌছাতে পারে ।"

শিশুটির মুখে এরূপ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম ।

শিশুটি তার হাতের একটি ছবি দেখিয়ে বলল, " আমি সাথে আমার এই ছবিটাও দিয়ে দিব যেন তারা আমাকে ভুলে না যায় । আমি বাবাকে বলে এসেছি যেন আমি না আশা পর্যন্ত আম্মুকে যেন না ছাড়ে । "

আমি আমার কাছ থেকে আরও কিছু টাকা যোগ করে তাকে পুতুলটি কিনে দিলাম । আসলে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম ।

শিশুটি আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল ।

সেদিন আমি বাসায় গিয়ে ২ দিন আগের পেপার পড়ছিলাম । তখন একটি খবর আমার দৃষ্টি আকর্ষণ করল । একটি ট্রাক ড্রাইভার মাতাল হয়ে গাড়ি চালানোর সময় রাস্তার উপর গাড়ি উঠিয়ে দেয়, তৎক্ষণাৎ একজন বাচ্চা মেয়ে মারা যায় এবং তার মা গুরুতর আহত হয় । সাথে একটি ছবি ছিল আরেকটি ছেলের (যাকে আমি দেখেছিলাম) এবং তাতে লিখা ছিল যে এই শিশুটি কখনই তার বোনকে ফিরে পাবেনা । আমার মন ভারাক্রান্ত হয়ে গেল ।

পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে পেপার পড়ার সময় দেখলাম যে সেই মহিলা মারা গিয়েছেন । আমি শিশুটির বাসায় গিয়ে সান্ত্বনা দেয়ার সিদ্ধান্ত নিলাম । তাদের বাসায় গিয়ে দেখলাম মহিলার লাশ কফিনে রয়েছে এবং সবাই একবার করে তা দেখে যাচ্ছে । আমি যখন কফিনের পাশে দাঁড়ালাম তখন আমার গা শিউরে উঠল । দেখলাম মহিলার হাতে ছেলেটির সেই ছবিটি এবং তার বোনের জন্য কেনা সেই পুতুলটি । প্রচণ্ড রকম খারাপ লাগা নিয়ে সেদিন অশ্রুসিক্ত নয়নে বাসায় ফিরেছিলাম ।

যে ভালোবাসা ছেলেটির মনে তার মা এবং বোনের জন্য ছিল তা অকল্পনীয় । কিন্তু শুধুমাত্র সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে একজন মাতাল ড্রাইভার তার সবকিছু কেড়ে নিল ।

দয়া করে কখনও মাতাল অবস্থায় অথবা অসতর্ক হয়ে গাড়ি চালাবেন না । "

(একটি ইংরেজি আর্টিকেল থেকে অনুবাদকৃত)
এইখান থেকে শেয়ার করা
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×