somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ দেখি।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখন যেখানে আছি এখান থেকে ফার্মগেট যেতে ১ ঘন্টা ২০ মিনিটের মত লাগার কথা,জ্যাম সহ। ছুটির দিন এবং সকাল বলেই এর বেশি সময় লাগার কথা না। ঘড়িতে সময় এখন সকাল ৮ টা, ১০টায় পরিক্ষা। জীবনে নানান সময় প্রয়োজনে অপ্রয়োজনে অনেক পরিক্ষাই দিতে হয়েছে তবে চাকরির উদ্দেশ্যে পরিক্ষা এটাই প্রথম। যদিও এতে আমার আগ্রহ খুবই সামান্য।
যখন পান্থপথের কাছাকাছি পৌঁছালাম ঠিক তখনই রাস্তা আঁটকে দিল। তখন ৯:২০ এর মত আর ২/৩ মিনিটেই ফার্মগেট পৌঁছে যেতাম। এখানে জ্যাম পরলে সাধারনত খুব বেশি সময় আঁটকে রাখেনা,৫/৭ মিনিটেই ছেড়ে দেয়ার কথা। এইজন্য খুব একটা চিন্তিত ছিলাম না। কিন্তু ১০ মিনিটা পরেও যখন দেখলাম ছাড়ার কোন লক্ষণ নেই তখন আস্তে আস্তে টেনশন হতে শুরু করলো। কারন ৪০/৫০ মিনিট বা তারও বেশি সময় জ্যামে আটকে থাকার অভিজ্ঞতা রয়েছে।
একটু পরেই অবশ্য এই আঁটকে থাকার কারন জানা গেল। দেখলাম ইংল্যান্ড ক্রিকেট দলের বাস বের হচ্ছে তারা স্টেডিয়ামে যাবে প্রাকটিসের জন্য। অন্যসময় হলে অবশ্য এতটা বিরক্ত লাগতোনা যতটা এখন লাগছে। কিংবা আমার যতটা বিরক্ত লাগছে অন্য যাত্রীদের হয়ত ততটা লাগছেনা। তারা হয়ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জানালা দিয়ে যদি তাদের কোন প্রিয় ক্রিকেটারকে দেখা যায়। মানুষের ভালো লাগা,মন্দ লাগা সবই সিলেকটিভ। কোন একটা পার্টিকুলার বিষয় সবারই ভালো লাগবে এমনটা হয়না। এই যেমন এই ঘটনাই, একই ঘটনা ঘটছে কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া।
এমুহূর্তে যেহেতু আমার কিছু করার নেই আমি বসে মানুষ দেখি। হকার আসে হকার যায়। আমি অপেক্ষায় থাকি জ্যাম ছাড়ার। আমার দুই সিট সামনে দুই পাশের কলামের কিনারের সিটে দু'জন মহিলা বসেছেন এবং তাদের কোলে দুজন মেয়ে বাচ্চা। বাচ্চাদের বয়স প্রায় কাছাকাছিই হবে তবে পোশাকে আর্থিক অবস্থার পার্থক্য দৃশ্যমান। বাসে হকার উঠে, 'এই আইসক্রিম লাগবে আইসক্রিম'। কেউ কিনে কেউ কিনেনা। ডান পাশের কলামের বাচ্চাটাকে তার মা আইসক্রিম কিনে দেয়। বাচ্চাটা মনের আনন্দে খাচ্ছে, কি সুন্দর দৃশ্য। বাঁ পাশের বাচ্চাটা তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। তার মা তার গালে হাত দিয়ে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল। বাচ্চাটা আবার তার মুখ ঘুরিয়ে অন্য বাচ্চাটার খাওয়া দেখছে। এর ফলে ফাইনালি যে দৃশ্যটা তৈরি হল সেটা খুবই করুন। আর আমাকে বসে বসে তা হজম করতে হচ্ছে।
আচ্ছা আমিও তো ওই বাচ্চাটাকে একটা আইসক্রিম কিনে দিতে পারতাম কিন্তু দিলামনা। হয়ত নিত হয়ত নিতনা। কিন্তু দিলামনা। ক্যান দিলাম না?শুধু আমি না পুরো বাসের কেউই দিলনা। এই আমি শুধু আমি না, এই আমি আমাদের সমাজের সবচেয়ে বড় অংশের প্রতিচ্ছবি।
বাস স্টার্ট দেয়। আমি ফার্মগেট পৌঁছাই। এক্সাম হলে যখন ঢুকি তখন অলরেডি পাঁচ মিনিট লেট। উত্তর পত্র পাই,প্রশ্নপত্র পাই।আমি প্রশ্নের দিকে তাকাতেই দেখি বাচ্চাটা তাকিয়ে তাকিয়ে অন্য বাচ্চাটার খাওয়া দেখছে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×