somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্বপ্ন বা ভবিষ্যৎ...

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০২৮ সাল। সকালে ঝকঝকে রোদের আলোতে বাইরে উৎসবের সাজ। আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এবারের নির্বাচন টা একটু স্পেশাল। কেন? বলছি, তার আগে একটু বাইরেটা ঘুরে দেখে আসি।
ছুটির দিন। স্কুল, কলেজ, অফিস মোটামুটি সব বন্ধ। কারন ভোটাধিকার প্রাপ্ত সবাই ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে। দুঃখিত সবাই যাবে না কেন্দ্রে, ভোট দিতে। সবার যাওয়ার দরকারও নেই। কেন? আরে এত অস্থির হইলে হবে কেমনে! বলবো তো। ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। পুলিশ তার দায়িত্ব পালন করছে যথাযথ ভাবে। ঢিলেঢালা নিরাপত্তা। আসলে ঢিলেঢালা টাই এখন বেশী। কারন এটা পৃথিবী সবচাইতে শান্তিপূর্ন দেশগুলোর একটা। ভোট কেন্দ্রে পুরুষ দের উপস্থিতি বেশ ভালো, কিন্তু মহিলা বা নতুন ভোটার দের খুব বেশি চোখে পড়ছে না। কারন.........
শামীম এর বয়স এখন ২১। সে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে বাংলাদেশের একজন সচেতন নাগরিক। সরকার তাকে একটি স্মার্ট পরিচয় পত্র দিয়েছে, মানে সে একজন ভোটার। কিন্তু সে ভোট কেন্দ্রে যায়নি। ওর পরীক্ষা চলছে। সে পড়ার টেবিল ছেড়ে ঊঠবেই না। কিন্তু ভোট তার নাগরিক অধিকার। সেটা সে জানে। সে তার স্মার্টফোনটি বের করলো, এপ স্টোরে ঢুকে সে বাংলাদেশ জাতীয় নির্বাচন নামের একটি এপ ডাউনলোড করলো। সে এপ টি চালু করে তার জাতীয় পরিচয় পত্রের নম্বর আর মোবাইল নম্বরটি প্রবেশ করালো। এপ টি স্বয়ংক্রিয় ভাবে তার আইডি নাম এবং তথ্যের সাথে মোবাইল অপারেটর এর থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখলো। এরপর তার নম্বরে একটা কোড আসলো, এবং সে লগিন করলো। এরপর এপ এর মুল পাতায় বাংলাদেশে চলমান নির্বাচনের তালিকা পেল। জাতীয় নির্বাচনের উপর ট্যাপ করে সে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করলো। এভাবে সে মোট চার মিনিটের মধ্যে ঘরে বসে ভোট প্রদান করলো। এরপর সে লগ আউট করলো।
আসলে এটাই এবারের নির্বাচনের বিশেষত্ব। এবারই প্রথম মোবাইল এপ এর মাধ্যমে সম্পূর্ন নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে বাংলার মানুষ।
আর ঠিক এই কারনেই ভোট কেন্দ্রগুলোতে মহিলা ভোটার দের উপস্থিতি কম। কারন তাদের ভোট কেন্দ্রে যাবার দরকার নেই। হাতে স্মার্ট ফোন আর স্মার্ট ন্যাশনাল আইডি আছে । ঘরে বসেই ভোট দেওয়া সম্ভব এখন বাংলাদেশে।
পাঠক, এটা আমার আইডিয়া নয়। একটা মুভি থেকে নেওয়া। মুভি টা আমরা হয়ত অনেকেই দেখেছি, কিন্ত বিনোদনের জন্য। কিন্তু এই আইডিয়া টা কেন যেন আমার কাছে খুবই ভালো লাগলো। এটা তো অসম্ভব কিছু না, তাই না?
হ্যা, আমি জানি বাংলাদেশের কোন এক বা একদল মেধাবী সন্তানের হাত ধরে আমরা এক নতুন যুগে প্রবেশ করবো। সে যুগ হবে অসীম সম্ভাবনার। সে পর্যন্ত আমরা স্বপ্ন দেখে যাব......
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×