ধর্ম আসলে কি? আমরা যা তাই আমাদের ধর্ম। উপর থেকে ধর্ম চাপিয়ে দেয়া যায় না। সিংহ হরিণ দেখলে দৌড়ে যায় শিকার করতে, আবার পেট ভরা থাকলে চুপচাপ বসে থাকে, আর এগুলোই সিংহের ধর্ম। আর হরিণের ধর্ম সিংহকে দেখে পালানো। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হল ক্ষুধা, রাগ, হিংসা, প্রেম, দয়া, মায়া, ভালোবাসা, বিবেক। আমরা যেগুলোকে ধর্ম বলি যেমন ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ বা খ্রীস্টান ধর্ম; এরা প্রকৃত অর্থে কোন ধর্ম নয়। এরা মানুষের সহজাত ধর্মকে নিয়ন্ত্রণের চেষ্টা করে মাত্র। কিন্তু আসলেই কি এরা তা পারে? আর কিতাবে যা বলা থাকে, তাই কি আসলে ধর্ম? ৭১ এ পাকিস্তানিরা ইসলাম ধর্মকে বগলদাবা করে বাঙালি নিধনে নেমেছিল। পুরো মুসলিম বিশ্ব সেদিন তাদের এই হত্যাযজ্ঞ আর নারীদের সম্ভ্রম হননে সমর্থন যুগিয়েছিল। আবার আরব দেশগুলো পাকিস্তানকে এই যুদ্ধে আর্থিকভাবে সাহায্য করেছিল যাতে তাদের প্রিয় ছোটভাই পাকিস্তান ও ইসলাম বিজয়ী হতে পারে। তখন কিন্তু ইসলাম বইয়ের পাতা থেকে উঠে এসে বলেনি "তোমরা অন্যায় করছ"। কারণ তার সেই শক্তি নেই। কিন্তু আমরা সেদিন শুধু পাকিস্তানকেই পরাজিত করিনি, পরাজিত করেছিলাম পুরো আরব বিশ্ব তথা মুসলিম বিশ্বকেও। আমাদের যুদ্ধটা ছিল এদের সবার বিরুদ্ধে, আমরা জয়ী হয়েছিলাম। কিন্তু আজকে অবাক লাগে যখন আমাদের বলা হয় আমরা নাকি ধর্মপ্রাণ ধর্ম ভীরু মুসলিম, আমাদের রাষ্ট্র ধর্ম নাকি ইসলাম। তাহলে আমরা কিভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করলাম? নারায়ে তকবির না দিয়ে জয় বাংলা বললাম? আমরা সাচ্চা মুসলমান হলে তো আমাদের তো সেদিন আরব বিশ্বের বিচার মেনে নিয়ে পাকিস্তানীদের বুলেটে জীবন দিয়ে সোজা বেহেসতে চলে উচিত ছিল তাই না? পকিদের যৌন জিহাদকে সেদিন বিনা প্রতিবাদে হাসি মুখে মেনে নেয়া দরকার ছিল, তাই না? মেনে নেয়ার দরকার ছিল জামাতের ঝোপ বুঝে কোপ মারার রাজনীতিকে। কিন্তু সেদিন তো বাঙালি ঈশ্বর প্রেরিত সম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, রুখে দিয়েছিল ধর্মকারীদের। তাহলে আজ কেনো এই পিছুটান। আজ কেনো পাকিস্তান, জামাত বা আরবদের জন্য বাঙালি মাতম করে? আজ কেনো মুক্তিযোদ্ধাদের নাস্তিক বানানো হয়? যে ইসলাম আর মুসলিম বিশ্ব আমাদের রক্ত ঝরিয়েছে, তাদের দোষ ধরলে যদি কেউ নাস্তিক হয়, তাহলে প্রতিটি বাংলাদেশি নাস্তিক, যদি সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়, আমিও তাদের মধ্যে একজন, এবং আমরাই বিজয়ী, তারা পরাজিত।
ধর্মের কোপ ও "ধর্মভীরু" বাঙালির ইউ টার্ন
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।